কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্রলীগ কর্মীর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা!
Share
নিজস্ব রিপোর্ট।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীায় নকলের দায়ে বহিস্কার হওয়া ছাত্রলীগ কর্মী একেএম মেহেদী হাসানকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সে পরীক্ষা শুরুর আগে ফরম পূরণ করে চতুর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেয় । এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমির হোসেন খান জানান, তাকে তিনটি সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছিলো। সাময়িক শাস্তির বিষয়ে একাডেমিক কাউন্সিল যে কোন সময় বিবেচনা বা রিভিউ করতে পারে। পরীক্ষার আগে কেন এ সিদ্ধান্ত নেয়া হলো এ প্রসঙ্গে তিনি বলেন, একাডেমিক কমিটি যে কোন সময়ই সিদ্ধান্ত নিতে পারে। অপর দিকে লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল জানান, এটা নিয়মের মধ্যে পড়ে কি পড়ে না তার জানা নেই। আগের দিন সোমবার সব বিভাগীয় প্রধানদের ডেকে শৃঙ্খলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছর ২ অক্টোবর তারিখে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র এ কে এম মেহেদী হাসানকে ২য় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ’পিএ-২২৪’ প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সে মোবাইল ফোনে ভিডিও চিত্রের মাধ্যমে দেখে লিখার সময় দায়িত্বরত পরিদর্শক মোবাইল হাতে নাতে ধরে ফেলে। তারপর মেহেদী হাসান কিছু না বলে ছাত্রলীগের ১০/১২ জন কর্মী নিয়ে পরীার হলের বাইরে মহড়া দেয়। পরবর্তীতে পরীক্ষা কমিটির চেয়ারম্যানের লিখিত অভিযোগের প্রেেিত বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি পরীক্ষার আইন অনুযায়ী তার ওই কোর্সসহ সেমিস্টারের তিনটি কোর্স বাতিল করে। নূন্যতম জিপিএ না পাওয়ায় তাকে চলতি ব্যাচের সাথে সেমিস্টার চালিয়ে যাওয়ার অনুমতি পায়নি। ফলে নিয়মতান্ত্রিকভাবেই সে পরবর্তী ব্যাচের সাথে কাস করতে হয়। কিন্তু সে কোন ব্যাচেই কাস না করে ছাত্রলীগের সক্রিয় কর্মী হওয়ার সুবাধে রাজনৈতিক প্রভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করতে বিভিন্নভাবে চাপ দেয়া হয়। গত সোমবার তৃতীয় ব্যাচের ৩য় বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীার আগের দিন তার সেমিস্টার আউটের সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি। এতে সে গতকাল মঙ্গলবার পরীা শুর”র আগে ফরম পূরন করে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেয়। নকলের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বহিস্কৃত এ ছাত্রের পরীায় অংশ নেয়ায় ক্যাম্পাসে সাধারণ শিক ও শিার্থীদের মাঝে তীব্র ােভ দেখা দিয়েছে। এ ব্যাপারে লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল জানান, নকলের দায়ে যে কোর্সের শাস্তি হয়েছিলো সেটি সহ ৩টি কোর্স বাতিল হয়েছিলো। তার আবেদনের প্রেেিত বিশেষ বিবেচনায় ‘কনসিডার’ করায় সে পরীক্ষা দিতে পারছে। তিনি বলেন আগের দিন সোমবার সব বিভাগীয় প্রধানদের ডেকে শৃঙ্খলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়মের মধ্যে পড়ে কি পড়ে না জানা নেই।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সুশিক্ষিতরাই পারবে সোনার বাংলা গড়তে-মুজিবুল হক
  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার ৯ উপজেলার মানুষ
  • টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার ৫ উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি
  • দাউদকান্দিতে ফেনসিডিল গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারাগারে থাকা শিক্ষার্থীকে পাশ নম্বর দেয়ায় তদন্ত কমিটি
  • মেঘনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হয় না- জেলা প্রশাসক
  • চ্যানেল আইতে ইসলামী অনুষ্ঠানে আজ অংশ নেবেন মাওলানা মো: ইব্রাহিম
  • নাঙ্গলকোটে দু’গ্র“পে সংঘর্ষ আহত ৪০
  • বুড়িচংয়ে মাদকসেবীর জরিমানা
  • কুমিল্লায় উপকূল ট্রাভেলসের অনলাইন টিকিটিং উদ্বোধন
  • ৪২ বছরেও বিদ্যুৎ পায়নি গ্রাম কাগাতুয়ার মানুষ
  • দেবিদ্বারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ : অধিকাংশ সরকারি দফতর আক্রান্ত
  • ডাক্তারদের ইনফরমেশন ও কমিউনিকেশন সেমিনার
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১