আর্সেনিক ঝুঁকিতে ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার শিক্ষার্থী
Share
চান্দিনার ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা আর্সেনিক ঝুঁকিতে রয়েছে। সুপেয় পানি পান থেকে বঞ্চিত হচ্ছে ২৩ হাজার ১ শত ৬০ জন বিদ্যালয়গামী শিক্ষার্থী। ফলে ওই ছাত্র-ছাত্রীদের আর্সেনিকে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী চান্দিনা উপজেলায় ২০০৯ সালে ৪২৯ জন, ২০১০ সালে ১০৬ জন এবং ২০১১ সালে ৫৮জন ব্যক্তি আর্সেনিকে আক্রান্ত হয়। স্বাস্থ্য ঝুঁকির ওই বিষয়টি অত্যন্ত শঙ্কাজনক। ফলে ঝঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে দ্রুত আর্সেনিক মুক্ত পানি পানের সুবিধা প্রদানের দাবি সংশ্লিষ্ট শিক- শিক্ষার্থী ও অভিভাবকদের। বেসরকারি প্রতিষ্ঠান গণ-উন্নয়ন সস্থা সূত্রে এসব তথ্য জানাগেছে। জানাগেছে, সরকারি ও রেজিস্টার্ড মিলিয়ে চান্দিনা উপজেলায় ১২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পৌরসভা এলাকার বাইরে ১৩টি ইউনিয়নে অবস্থিত ৭৭টি সরকারি এবং ২৯টি রেজিস্টার্ড সহ মোট ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান গণ-উন্নয়ন সংস্থা। তাদের তথ্য মতে ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০টি টিউবওয়েল রয়েছে, যাদের মধ্যে ৫৮টি স্থায়ীভাবে অচল। ৪০টি বিদ্যালয়ে আর্সেনিক মুক্ত টিউবওয়েল রয়েছে। এদের মধ্যে ৭টি সাময়িক অচল। অপর ৬৬টি বিদ্যালয়ের ২৩ হাজার ১ শত ৬০ জন শিক্ষার্থী আর্সেনিক যুক্ত পানি পান করছে। গণ-উন্নয়ন সংস্থা সংস্থার উপজেলা ওয়াশ-ইন-স্কুল ফেসেলিটেটর পারভিন আক্তার ডালিয়া জানান, ১০৬টি বিদ্যালয়ে ৩৭ হাজার ৫শত ৭৪জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৪শত ১৪ জন শিক্ষার্থী আর্সেনিক মুক্ত পানি পান করছে। অপর ২৩ হাজার ১ শত ৬০ জন শিক্ষার্থী আর্সেনিক যুক্ত পানি পান করছে। ফলে তাদের আর্সেনিকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। গণ-উন্নয়ন সংস্থা সংস্থার উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আখতার জানান, গত ২০০৭ সাল থেকে সংস্থাটি চান্দিনা উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এর সাথে কাজ করছে। উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম মজুমদার জানান, চান্দিনা উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে ৫৮টি বিদ্যালয়ে আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২০১২-২০১৩ অর্থ বছরে টিউবওয়েল স্থাপন সম্ভব হবে বলে তিনি আশাব্যক্ত করেছেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১