নাঙ্গলকোটে যুবক খুনের ঘটনায় আটক ২
ষ্টাফ রিপোর্টার, নাঙ্গলকোট
নাঙ্গলকোটে ষ্টিল ব্রিজের পাশে মক্রবপুর গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে মক্রবপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে রাজু (১৮) কে গলা টিপে হত্যা করার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। গত সোমবার বিকালে রাজু ও তার জেঠাত ভাই জাহাঙ্গীর সহ কয়েক জন মিলে ক্যারাম বোর্ড খেলছিলো, খেলার এক পর্যায়ে রাজুর মেমোরী কার্ডটি জাহাঙ্গীর কেড়ে নিতে চেষ্টা করে কিল ঘুষি মারে। এক পর্যায়ে গলাটিপে ধরলে ঘটনাস্থলে রাজু নিহত হয়। রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে পোষ্টমটেমের জন্য কুমিল্লা প্রেরন করে। হত্যার সাথে সাথে জড়িত কামাল ও কবিরকে পুলিশ গ্রেপ্তার করে।




