স্পট ফিক্সিংয়ের মাধ্যমে দুর্নীতি মামলা কানেরিয়ার শুনানি পেছাল
Share
দানিশ কানেরিয়ার আইনজীবীর সময় বাড়ানোর এক আবেদনের পরিপ্রেেিত শুনানি পিছিয়েছে পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া ও কাউন্টিতে তার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডের। জানা গেছে, আবেদনের পরিপ্রেেিত ২১ মে শূনানির তারিখ পরিবর্তিত হয়ে তা এখন পিছিয়ে ১৮ জুন নির্ধারণ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ড। কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে দুর্নীতি করার অভিযোগে গত মাসে কানেরিয়াকে অভিযুক্ত করে শুনানির জন্য চিঠি দেয় ইসিবি।শুনানিতে দোষী সাব্যস্ত হলে বিশ্বব্যাপী নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানি এই স্পিনার। গত ফেব্র“য়ারিতে তাকে এই অপরাধে চার মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত।মূল ব্যাপার হলো, শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি। কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগের তীর শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেেিত এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসি তদন্ত চালায়। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেটে নিষিদ্ধই হয়ে আছেন কানেরিয়া।তার সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটি।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০