১৮ দলের কুমিল্লা উত্তর জেলা আহবায়ক কমিটি
Share
সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে কেন্দ্র ঘোষিত বিএনপি নেতৃত্বাধীন কুমিলা উত্তর জেলা ১৮ দলের আহবায়ক কমিটি গঠন গতকাল শনিবার চান্দিনাস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমকে উত্তর জেলা ১৮দলের আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামী আমীর আব্দুল আওয়ালকে যুগ্ম আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা খেলাফল মজলিস পরিচালক মাও: সৈয়দ আব্দুল কাদের জামালকে সদস্য সচিব, কুমিল্লা উত্তর জেলা ইসলামী ঐক্য জোটের আহবায়ক মুফতি মাহমুদুল হাসান কাশেমী ও কুমিল্লা উত্তর জেলা এলডিপি আহবায়ক একেএম সামছুল হককে সদস্য করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামী সেক্রেটারী অধ্যাপক আব্দুল মতিন, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র যুগ্ম-আহবায়ক মো. সফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী মাও: মোশাররফ হোসেন, ইসলামী ঐক্যজোট চান্দিনা উপজেলা সেক্রেটারী মাও: গোলাম মোস্তফা কাশেমী, খেলাফলত মজলিসের কুমিল্লা উত্তর জেলার নির্বাহী সদস্য মাও: মাহমুদুর রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১