
কুমিল্লায় ২ ভুয়া ডলার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
এইচ খান
কুমিল্লায় বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিনব পন্থায় ২ প্রতারক ভুয়া বিদেশী ডলার ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল শুক্রবার কুমিল্লা রেলষ্টেশন দ্বিতীয় পŦ্যাটফরম থেকে তাদেরকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ডলার বিক্রি করার জন্য এক দোকানির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দোকানি র্যাবকে খবর দেয়। পরে দুপুর ১২টায় র্যাব কুমিল্লা রেলষ্টেশনের রনি জনি টি স্টলের সামনে থেকে ভুয়া ডলার ব্যবসায়ী প্রতারক ৩ সদস্যকে আটক করলে ১ জন পালিয়ে যায়। পরে ২ জনকে র্যাব কার্যালয়ে নিয়ে যায়। আটককৃতরা হচ্ছে- গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ননীখাটীর পশ্চিম নাওখন্ডা পূর্ব পাড়ার আব্দুল হাই মোল্লার পুত্র মোঃ মিলন মোল্লা (২২) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতছিমি এলাকার মৃত আলী আজগর মিয়ার পুত্র খলিল মিয়া (৩০)। এ ঘটনায় প্রতারক চক্রের হাতে প্রতারিত পুলিন চন্দ্র ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়- ভুয়া প্রতারক ডলার ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে অসহায় মানুষদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি কুমিল্লা রেলষ্টেশন প্ল্যাট ফরমের তানজিন ষ্টোর নামক দোকানের মালিক জামাল উদ্দিনের নিকট থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ টাকা হাতিয়ে নেয়। রেলষ্টেশনের পুলিন চন্দ্র ঘোষ জানায়-প্রায় ২ মাস আগে ওই প্রতারক চক্রের এক সদস্যের বোনের বিয়ে টাকা পযসা যোগার করতে গোপালগঞ্জ থেকে কুমিল্লা আসে ডলার বিক্রি করার জন্য। তখন পুলিশ চন্দ্র ঘোষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিনব পন্থায় গামছার মধ্যে পেছানো প্রায় কয়েক লাখ টাকার ডলার রয়েছে। পরে তিনি গামছা খুলে উপরে দেখেন সৌদি রিয়াল ৫০ টাকার ডলার। পরে তিনি ৫০ হাজার টাকা দিয়ে লক্ষাধিক টাকার ডলার ক্রয় করেন। পরে তা টাকা নিয়ে চলে গেছে। পুলিন চন্দ্র ঘোষ পুরো গামছা খুলে দেখতে পান তিনি প্রতারক চক্রের খপ্পড়ে পড়েছেন। গামছার ভিতরে হোইল সাবান ও পত্রিকার কাগজ মুরিয়ে উপরে ২টি ডলার দিয়ে প্রতারণা করেছে। একই ভাবে রেলষ্টেশনের তানজিন ষ্টোরের মালিক জামাল উদ্দিনকে ওই প্রতারকরা ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তিনি জানান- তাকে ১ লাখ টাকা নিয়ে টাঙ্গাইল গেলে সেখান প্রবাসীর স্ত্রীর কাছে প্রায় ১৪ লাখ টাকার ডলার রয়েছে। তিনি বিপদে আছেন ১ লাখ টাকা নিয়ে গেলে ১৪ লাখ টাকার ইউরোপীয়ান ডলার দিবেন। পরে তিনি প্রলোভনে পড়ে বিভিন্ন জনদের কাছ থেকে টাকা হাওলাদাত করে ১ লাখ টাকা নিয়ে টাঙ্গাইলে গেলে ওই প্রতারক চক্র তাকে আটক করে ১ লাখ টাকা রেখে তাকে মারধর করে ছেড়ে দেয়া হয়। পরে তিনি কুমিল্লায় এসে ঘটনাটি বলেন। এরই জের ধরে গতকাল শুক্রবার ওই প্রতারক চক্রটি পুনরায় ফাঁদে ফেলতে রেলষ্টেশনের রনি জনি টি ষ্টোরের এক মালিককে খপ্পড়ে ফেলার চেষ্টাকালে র্যাব ৩ জনকে আটক করলেও ১ জন পালিয়ে যায়। ২ জনকে গতকাল জিঞ্জাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করেছেন।




