
জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই:চৌদ্দগ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে হুইপ মুজিব
স্টাফ রিপোর্টার।। জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা দক্ষিণ জেলা আলীগের যুগ্ম আহবায়ক মুজিবুল হক বলেছেন, জনগণের বিদ্যুৎ খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এ অঞ্চলে এই বিদ্যূৎ সংযোগের মাধ্যেমে এলাকাবাসীর দুঃখ লাঘব হবে। বিগত জোট সরকারের আমলে বিদ্যুৎ বিভাগের কোন উন্নয়ন হয়নি। তারা বিদ্যুৎ সেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ দুর্নীতি রাহাজানি করে অকার্যকর করে দিয়েছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচলসহ নতুন নতুন ষ্টেশন নির্মাণ করে বিদ্যুৎ বিভাগের ব্যাপক উন্নয়ন সাধণ করেছেন। তারই ধরাবাহিকতায় চৌদ্দগ্রামের ঘরে ঘরে আজ আমি এই এলাকার মানুষের জন্য সংযোগ চালু করেছি। আমি রাজনীতি করি মানুষের জন্য নিজের জন্য নয়। আমি জনগনের জন্য সব সময় কাজ করে যাচ্ছি এবং জনগনের সেবার মাঝেই নিজের জিবনকে উৎসর্গ করতে চাই্ তিনি গতকাল -চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন, পাশাকোট গ্রামের ২০৫ পরিবারের বিদ্যুৎ,সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান আব্দুস সোবাহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সামসুদ্দিন চৌধুরী সেলিম, উপজেলা ভাইস্ চেয়াম্যান, নুরুল ইসলাম হাজারী, চৌদ্দগ্রাম পৌর মেয়র, মিজানুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার , চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক শাহজালাল মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজ আলম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর চেয়ারম্যান শাহ্ হেলাল, সাংবাদিক মজিবুর রহমান বাবলু, যুবলীগ নেতা, এস.এম. শাহিন মজুমদার, মুজিবুল হক মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, তৌফিকুল ইসলাম সবুজ, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহজালাল মজুমদার, যুবলীগ নেতা, ডাক্তার মোঃ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক, এ.কে.এম রুবেল, ছাত্রলীগ নেতা, দেলোয়ার হোসেন, সৈয়াদ আহম্মদ মজুমদার, সোলেমান উদ্দিন (ছলু), মুন্সিরহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সাগর, আবু তাহের, গাজী সেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয় যুবলীগ নেতা, মোঃ শরীফ বিপ্লব, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ মাহমুদ। এসময় অন্যান্য বক্তারা একজন বিতর্কিত সুদ ব্যবসায়ীর (আইসিএল শফিক) সমালোচনা করে বলেন, তিনি টাকা দিয়ে মানুষ কেনার রাজনীতি করতে চান। আমরা যারা আলীগ করি তারা আদর্শের রাজনীতি করি। ঠিক তেমনিভাবে কাজী জাফর, ডাঃ তাহেরসহ রাজনীতিবিদরা টাকার বস্তা নিয়ে রাজনীতি করে না। হঠাৎ করে বস্তা নিয়ে দূর্নীতিবাজ অসৎ পথে টাকা রোজগার করে কিছু সুদখোর মানুষের টাকা দিয়ে মানুষের চরিত্র হনন করছে। তবে মনে রাখতে হবে- টাকা দিয়ে কখনো মানুষ কেনা যায় না। জনগণ কোটি কোটি টাকা তার কাছে আমানত রেখেছে। আর সে টাকা বিদেশে পাচারসহ রাজনীতির নামে আত্মসাৎ করা হচ্ছে। তার অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যুবক ও ডেসটিনির মতো তিনিও একদিন চলে যাবে। তারা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, সময় থাকতে আপনাদের আমানতের টাকা আপনারা উত্তোলন করে নেন।




