কুমিল্লায় অস্ত্রসহ ২২ মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: গত বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকোপার্ক থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ ২২ মামলার পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ওরফে ডাকাত রফিককে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই সাইদুর রহমান জানান,গোপন সংবাদের ভিওিতে গত বৃহস্পতিবার রাত ১ টায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জোড়কানন পূর্ব ইউনিয়নের রাজেশপুর ইকোপার্ক থেকে ১ টি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ একই উপজেলার ছনগাঁও গ্রামের ননা মিয়ার পুত্র রফিকুল ইসলাম ওরফে ডাকাত রফিককে আটক করেছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় গতকাল শুক্রবার অস্ত্র আইনে মামলা হয়েছে। যার নং-২০। তাং-১১.০৫.২০১২ইং




