মোটর সাইকেলের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
Share
স্টাফ রিপোর্টার।। গতকাল শুক্রবার নগরীর বালুতুপায় মোটর সাইকেলের ধাক্কায় রাসেল আহমেদ নামে জেলা ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। জানা যায়, সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বালুতুপায় নিজ বাড়িতে যাওয়ার পথে বারপাড়া রাস্তার মাথায় একটি মোটর সাইকেল দ্রুত গতিতে এসে রাসেলকে ধাক্কা দেয়। এতে রাসেল রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। লোকজন উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক হওয়ায় হাসপাতালের ডাক্তাররা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে রাসেল মারা যায়। ঘাতক মোটর সাইকেল নিয়ে আরোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ছাত্রলীগ নেতা রাসেল আহমেদের মৃত্যুতে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা মেজবাউল আজম চৌধুরী পাবেল, আহসান হাবীব হাসান, কোতয়ালী থানা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মো: কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসার বাদল, মহানগর ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কাউসার, ভিক্টেরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মনিরুজ্জামান আল আমিন, রাজন মজুমদার, সাইফুল ইসলাম শিকদার, বাবর মুনাফ, আমান উল্লাহ আমান, বশির আহমেদ, শরিফুল ইসলাম শাকিল প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ নিহত রাসেল আহমেদের আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বর্ষণ বিড়ম্বনায় কুমিল্লাবাসী
  • কুমিল্লায় এক মাসে সাড়ে তিন কোটি টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার
  • দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ২
  • কুমিল্লায় বজ্রপাতে নিহত ৩
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নিন্দা ও প্রতিবাদ
  • বিসমিল্লাহ গ্র“পের ঋণ জালিয়াতি : এবার প্রাইম ব্যাংকের ২০ শীর্ষ কর্মকর্তাকে তলব
  • ‘বাজেট হবে বিনিয়োগবান্ধব’ কুমিল্লার বিনিয়োগকারীদের প্রত্যাশা
  • খেলাধুলা শুধু আনন্দই দেয় না সম্প্রীতির বন্ধনও তৈরি করে:দাউদকান্দিতে সুবিদ আলী ভূঁইয়া
  • চান্দিনা পৌরসভায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
  • ইসলামী আদর্শ উচ্চ বিদালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১