
কুরআন দিবসে মহানগর ছাত্র শিবিরের আলোচনা
গতকাল শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে ১১ মে কুরআন দিবস উপলক্ষে হাফেজদের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয় মহানগর জামাত কার্যালয়ে। মহানগর শিবির সভাপতি কামরুজ্জামান সোহেলের সভাপত্বিত্বে নগর সেক্রেটারি মনির আহাম্মেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোস্তফা সাকের উল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক সমাজ কল্যান সম্পাদক মাহাবুবুর রহমান, কুমিল্লা দক্ষিন জেলার শিবির সভাপতি ইস্রাফিল মজুমদার, সেক্রেটারি জয়নাল আবেদিন, মহানগর প্রচার সম্পাদক মনির হোসেন, অফিস সম্পাদক কামাল হোসেন, ছাত্রকল্যান সম্পাদক আব্দুর রব ফারুকী, প্রকাশনা সম্পাদক তারেক আহাম্মেদ ছিদ্দিকী, ভিক্টোরীয়া কলেজ সভাপতি ফরহাদ উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, ১৯৮৫ সালের ১০ ই মে ভারতের একটি আদালতে কুরআন বাজেয়াপ্ত করার আবেদনের প্রেক্ষিতে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আন্দোলনের যে দাবানল ছড়িয়ে পরে, বাংলাদেশের মুসলমানরাও এ আন্দোলনে ঝাপিয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ১১ মে চাপাই নবাবগঞ্জ জেলায় বিক্ষোভ মিছিল করা হয়। তখন কুখ্যাত ম্যাজিস্টেট মোল্লা ওহিদুজ্জামান এর নির্দেশে মিছিলে গুলি করে ১১ জনকে শহীদ করা হয়। সে থেকে এ দিবসটি কুরআন দিবস হিসেবে পালন করা হয়। তারা বলেন, যুগে যুগে যারাই ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।




