ব্রাহ্মণপাড়ায় সংঘর্ষে আহত ১জন
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রা??হ্মণপাড়ার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে ১০ মে সকালে হামলা চালিয়ে ১জনকে আহত করে। জানা যায়, উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের ফরিদ মিয়ার ছেলে এরশাদ মিয়া তার নিজ বাড়ীর পার্শ্বের রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় একই গ্রামের আবদুল আজিজ মিয়ার ছেলে মনির ও দক্ষিণ শশীদল বেগমাবাদ গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ ময়নাল হোসেন এর নেতৃত্বে ৫/৬জন লোক অতর্কিত ভাবে তার উপর হামলা চালিয়ে আহত করে বলে সাংবাদিকদের জানায় আহত এরশাদ মিয়া। হামলাকারীদের আক্রমনে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ও ছেছা ফুলা জখম হয়। এসময় আমার শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রা?হ্মণপাড়া সĻাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবেদন লিখা পর্যন্ত ঘটনাটি স্থানীয় ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে।




