ইংল্যান্ডে স্যামুয়েলস
ইংল্যান্ডের কেভিন পিটারসেনের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসও জাতীয় দলের হয়ে খেলতে এবারের মতো আইপিএলকে বিদায় জানালেন। পুনে ওয়ারিয়র্সের ক্রিকেটার স্যামুয়েলসের মঙ্গলবারই ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা। গত সপ্তাহের বুধবার ইংল্যান্ডে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু আইপিএলে খেলার কারণে তখন দলের সঙ্গে যোগ দিতে পারেননি স্যামুয়েলস। ভিসা সংক্রান্ত জটিলতায় ব্যাটসম্যান নরসিং দিওনারায়ণ ও আসাদ ফুদাদিন অবশ্য এখনো ইংল্যান্ডে পৌঁছাতে পারেননি। আজ বৃহস্পতিবার ইংল্যান্ড লায়ন্সের বিপে একটি প্রস্তুতি ম্যাচে স্যামুয়েলসের খেলার কথা।
ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।




