বেলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোটারীর চারিধারায় উদ্ব্দ্ধুকরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ
Share
রোটারী ক্লাব কুমিল্লা সিটি গতকাল বেলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথীদের ফোরওয়ে টেষ্ট এ উদ্ব্দ্ধুকরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। সেক্রেটারী ইলেক্ট প্রফেসর সৈয়দ হেলাল উদ্দিন রোটারীর ফোরওয়ে টেষ্ট সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক ধারণা প্রদান করেন। প্রায় ৫০০শত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শিক্ষার্থীীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান কার্যক্রম শেষে এক সেমিনারে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের রোটারী এবং রোটারীয়ানদের সম্পর্কে অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের বলেন রোটারীর ফোরওয়ে টেষ্ট যেকোন সিদ্ধান্ত গ্রহনের পূর্বে মানদন্ডের ভিত্তি হিসাবে বিবেচনায় এনে জীবন গঠন করে সত্যিকার মানুষ হিসেবে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার বিশিষ্ট রোটারিয়ান রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর পিপি মোঃ দেলোয়ার হোসেন, পিএইচএফ,এমসি নবপ্রজন্মের শিক্ষার্থীদেরকে রোটারির বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারনা প্রদান করেন এবং রোটারিয়ানদের কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রধান কৌশল রোটারীর ফোরওয়ে টেষ্ট সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবহিত করেন। বিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ মনোযোগ সহকারে প্রধান অতিথির বক্তব্য শোনেন এবং তিনি আগামী প্রজন্মকে রোটারীর দীক্ষায় দীক্ষত হওয়ার আহবান জানান। ভাইস প্রেসিডেন্ট রোটা. আব্দুল হালিম মজুঃ পিএইচএফ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র গঠনে রোটারিয়ানদেরকে অনুসরণ করার পরামর্শ প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতামূলক ব্যপক কর্মসূচী এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে জীবন গঠনমুলক এসকল বাস্তব কর্মসূচী নিয়ে এগিয়ে আসার জন্য রোটারী ক্লাব অব কুমিল্লা সিটিকে ধন্যবাদ জানান। এওয়ারনেস ও শিক্ষাউপকরণ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটা. হাবিব, রোটা. ডঃ রাসেল, রোটা. মান্নাান এবং রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্টবৃন্দ।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১