বুড়িচংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী উদযাপন
আলমগীর হোসেন, বুড়িচং
গতকাল ৮ মে বুড়িচং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর এর সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং ১৫১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসানের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদেরা পারভীন আক্তার। আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. আলী হোসেন চৌধুরী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মহিজুল ইসলাম ও বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রৌশন আলী খান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহন কারী ও আলোচকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




