ম্যানইউও জিতেছে
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার রাতের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ফুলহাম জিতেছে। ম্যানইউ ২-০ গোলে সোয়ানসিয়াকে, ম্যান সিটি একই ব্যবধানে (২-০) নিউক্যাসলকে এবং ফুলহাম ২-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। এছাড়া অ্যাস্টোন ভিলা ও টটেনহামের খেলা ১-১ গোলে এবং বোলটন ও ওয়েস্ট বুমের মধ্যকার খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে।




