কুমিল্লা জিলা স্কুল : দেশের এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান
Share
কুমিল্লা জিলা স্কুল সারাদেশের মধ্যে তৃতীয়। কুমিল্লা শিক্ষাবোর্ড প্রথম এবং দেশের মোট ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ধারাবাহিক সাফল্যের মধ্যে দিয়ে কুমিল্লা জিলা স্কুল দেশের এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পরিণত হয়েছে। কুমিল্লা জিলা স্কুল কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৬টি জেলার ১৫৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বছর প্রথম স্থান লাভ করেছে। স্কুলের ৩৮১ জন ছাত্রের মধ্যে ৩১৭জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ। জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ ছাত্র সংখ্যাও কুমিল্লা জিলা স্কুলের। জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, সারা দেশে মোট ৩১৭টি সরকারি স্কুলেল মধ্যেও কুমিল্লা জিলা স্কুলের প্রথম স্থান লাভ করেছে। গত বছরও কুমিল্লা জিলা স্কুলের ৩২১জন ছাত্রের মধ্যে ২৮৫জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ছিল শতভাগ। বোর্ডের শীর্ষ ২০টি স্কুলের মধ্যে জিলা স্কুলের স্থান ছিলো প্রথম। ২০১০ সালেও একই করম সাফল্য দেখিয়ে কুমিল্লা জিলা স্কুল প্রথম হওয়ার গৌরব অর্জন করে। প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, বরাবরই জিলা স্কুল বোর্ডের শীর্ষস্থান অধিকার করে আসছে। উল্লেখ্য ২০০৯ সালেও জিলা স্কুলের ৩২০জন ছাত্রের মধ্যে ২৬৪জন জিপিএ-৫ পেয়েছে। এই অনন্য সাফল্যের জন্য তিনি প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। সফলতার মূলে তিনি স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র এবং পরিচালক কমিটি তথা জেলা প্রশাসকের ত্যাগ প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি স্কুলের সাফল্যকে সকলের অবদান বলে জানান। অনন্য সাফল্যের জন্য কুমিল্লা জিলা স্কুলকে গত ১০ বছর ধরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০২ সালে কুমিল্লা বোর্ডের মোট ৪৩জন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীর মধ্যে জিলা স্কুলের ছিলো-১৬ জন। পরের বছরে বোর্ডের মোট ৩৬জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীর মধ্যে জিলা স্কুলের ছিলো ১০জন। ২০০৪ সালে জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৯২জন, ২০০৫ সালে পায় ১৭৩জন, ২০০৬ সালে ২৭২জন, ২০০৭ সালে পায় ২৫৫জন। ২০০৮ সালে পেয়েছিল ৩১০ জন। ২০০৮ সালে পেয়েছিল ৩১০জন। ২০০৮ সালে পরীক্ষা দেয় ৩৯৫জন। গতকাল রাতে কুমিল্লা জেলা প্রশাসক মো: রেজাউল আহসান এর সাথে কথা বললে তিনি জানান, জিলা স্কুলের ভর্তির সুযোগ পাচ্ছে। তাছাড়া এখানকার অভিভাবকরা খুব বেশি সচেতন। তাদের সচেতনতার ফসলেই এই ঈর্ষণিয় ফলাফল। শিক্ষকরাও এজন্য মূল্যবান অবদান রাখছে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সুশিক্ষিতরাই পারবে সোনার বাংলা গড়তে-মুজিবুল হক
  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার ৯ উপজেলার মানুষ
  • টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার ৫ উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি
  • দাউদকান্দিতে ফেনসিডিল গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারাগারে থাকা শিক্ষার্থীকে পাশ নম্বর দেয়ায় তদন্ত কমিটি
  • মেঘনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হয় না- জেলা প্রশাসক
  • চ্যানেল আইতে ইসলামী অনুষ্ঠানে আজ অংশ নেবেন মাওলানা মো: ইব্রাহিম
  • নাঙ্গলকোটে দু’গ্র“পে সংঘর্ষ আহত ৪০
  • বুড়িচংয়ে মাদকসেবীর জরিমানা
  • কুমিল্লায় উপকূল ট্রাভেলসের অনলাইন টিকিটিং উদ্বোধন
  • ৪২ বছরেও বিদ্যুৎ পায়নি গ্রাম কাগাতুয়ার মানুষ
  • দেবিদ্বারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ : অধিকাংশ সরকারি দফতর আক্রান্ত
  • ডাক্তারদের ইনফরমেশন ও কমিউনিকেশন সেমিনার
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১