কুমিল্লায় পাশের সংখ্যা বেড়েছে
মোতাহার হোসেন মাহবুব
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষার পাশের হার ৮৫.৬৪। গতবারের চেয়ে এবার পাশের হার বাড়েনি। বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যাও।
এ বছর এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১ লাখ ২৮ হাজার ৫শ ৯১ জন পরীক্ষার্থী। গতবার অংশগ্রহণ করেছিল ১ লাখ ১৬ হাজার ১শ ৯৮ জন। মোট পরীক্ষার্থী বেড়েছে ১২ হাজার ৩শ ৯৩ জন। এ বছর পাশের হার ৮৫.৬৪। গতবার পাশের হার ছিল ৮৫.৮৫। মোট পাশের হার কমেছে .২১। এ বছর পরীক্ষায় পাশ করেছে ১ লাখ ১০ হাজার ১শ ৩১জন। গত বছর পাশ করেছিল ৯৯ হাজার ৫শ ৫৭জন। গতবারের চেয়ে এ বছর বেশি পাশ করেছে ১০ হাজার ৩শ ৭৪ জন। এ বছর এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ১ লাখ ২৮ হাজার ৫শ ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৯ হাজার ৪শ ৯৫ জন ও ছাত্রীর সংখ্যা ৫৯ হাজার ৯৬ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১ লাখ ১০ হাজার ১শ ৩১ জন। এর মধ্যে ছাত্র পাশ করেছে ৫২ হাজার ৫শ ৫৮ জন ও ছাত্রী পাশের সংখ্যা ৫৭ হাজার ৫শ ৭৩ জন।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৩ হাজার ৯শ ২৩জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ৮শ ৩৬ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১৩ হাজার ১শ ৭১জন ও ছাত্রীর সংখ্যা ৯ হাজার ৬শ ৬৫ জন।
মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ২৮ হাজার ৭শ ৭৯ জন পরীক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ১শ ২২ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ হাজার ৩শ ৯৭ জন ও ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৭শ ২৫ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ৭৫ হাজার ৮শ ৮৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ১শ ৭৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৪ হাজার ৯শ ৯০ জন ও ছাত্রীর সংখ্যা ৩০ হাজার ১শ ৮৩ জন।
পাশের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগ থেকে। এ বিভাগের পাশের হার ৯৫.৪৫। সবচেয়ে কম পাশের হার মানবিক বিভাগ থেকে। এ বিভাগের পাশের হার ৭৬.৮৭। ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৮৫.৮৮।




