সদর দক্ষিণে ট্রেন লাইনচ্যুত
মোঃ মিজানুর রহমান
সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ নামক¯'ানে গতকাল বিকালে চট্রলা এক্সপ্রেস ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্রগ্রাম,সিলেট,নোয়াখালীসহ ৬টি রুটে ২ঘন্টা ট্রেন চলাছল বন্ধ থাকে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনা¯'লে এসে ট্রেনটি উদ্ধার করেছে।
সূত্র জানায়, গতকাল সোমবার বিকাল ৫.১০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের ফয়েজগঞ্জ নামক¯'ানে ঢাকা থেকে চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের ৭০৮ নম্বর বগির ২টি চাকা লাইনচ্যুত হয়। যার ফলে ঢাকা-চট্রগ্রাম-সিলেট-নোয়াখালীসহ ৬ টি রুটে ট্রেন চালাছল বন্ধ হয়ে যায়। এতে ২ঘন্টা ট্রেন চলাছল বন্ধ থাকে। এ সময় কুমিল্লা, ময়নামতি, লাকসাম জংশনসহ বিভিন্ন ষ্টেশনে বেশকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে লাকসাম জংশন থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধার করলে সন্ধ্যা সোয়া সাতটায় পুনরায় ট্রেন চলাছল শুরু হয়। এ ব্যাপারে কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।




