ঢাকা কলেজ ছাত্রাবাসে গভীর রাতে পুলিশি অভিযান: আটক ২
Share
রাজধানীর মিরপুর রোডে ঢাকা কলেজের ছাত্রাবাসগুলোতে রোববার দিনগত গভীর রাতে পুলিশ ২ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছে। এসময় ছাত্রাবাস থেকে ২ জনকে আটকসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। রোববার দিনগত রাত সাড়ে ১২টা থেকে আড়াই পর্যন্ত এ তল্লাশি অভিযান চালানো হয়। আটকরা হলেন- ঢাকা কলেজের নর্থ হোস্টেলের ১০২নং কক্ষের প্রথম বর্ষের ছাত্র মো. মোফাজ্জল হোসেন (২০) ও কক্ষ নং- ২০৫-এর দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রফিকুল ইসলাম (২২)। এবিষয়ে নিউ মার্কেট থানার এসআই শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ২ ঘণ্টার অভিযানে ১২ থেকে ১৫টি চাপাতি, ২০টি বড় দা এবং ৫০ থেকে ৬০টি লোহার পাইপ উদ্ধার করা হয়। মোফাজ্জল হোসেন ও রফিকুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি। জানা যায়, আধিপত্য বিস্তারারকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল শনিবার গভীর রাতে ঢাকা কলেজের ছাত্রবাসে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সরকার তারেক ও মাহামুদুর রহমান টিটো গ্রুপের সংঘর্ষ হয়। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আকাশ ও জনি নামে ২ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ ও উভয় পক্ষে ১০ থেকে ১৫ জন ছাত্র আহত হয়।এ ঘটনাকে কেন্দ্র করে নিউ মার্কেট থানায় ৩টি পৃথক মামলা দায়ের হয়। এর মধ্যে আল মাহমুদ সরকার তারেক গ্রুপ ১টি মাহামুদুর রহমান টিটো গ্রুপ ১টি ও শিক্ষকদের পক্ষ থেকে ১টি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে টিটো গ্রুপ তারেক গ্রুপকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে এককভাবে আধিপত্য বিস্তার করতে থাকে। এরপর তারেক গ্রুপ ঢোকার চেষ্টা করলে গত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে এবং প্রতিদিনই সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।এরই পরিপ্রেক্ষিতে রোববার দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা কলেজের ছাত্রাবাসে নিউ মার্কেটের পুলিশ তল্লাশি অভিযান শুরু করে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১