
দেবিদ্বার সুধীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাইফুল ইসলাম শিশির
গতকাল শনিবার সকালে উপজেলা মিলনআয়তনে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪১৯ বঙ্গাব্দ উপলক্ষে দেবিদ্বার সুধীজনদের জন্য সংবর্ধ্বনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এ. বি. এম. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রেজাউল আহসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কোন্ডু গোপীদাস কুমিল্লা জেলার পুলিশ সুপার মুকলেসুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যন এ, কে এম সফিকুল আলম ( ভি. পি. কামাল) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওমীলীগের সভাপতি জয়নাল আবদীন,তারুণ্যে প্রতীক ছাত্র নেতা এ এম ভূইয়া সিহাবসহ,উপজেলার আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন ও সুুশীল সমাজের ব্যক্তিবর্গ ওই সংবধনা ও সাংকৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।




