আইন-শৃঙ্খলার চরম অবনতি দাউদকান্দিতে
Share
স্টাফ রিপোর্টার, দাউদকান্দি ॥ কুমিল্লার দাউদকান্দি মডেল থানার আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বর্তমান ওসি যোগদানের ৫ মাসের মধ্যে ৭টি খুন, ডাকাতি, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসা ও চুরি দিন দিন বেড়েই চলছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ ২০১১ সালের নভেম্বর মাসের ২ তারিখে যোগদান করার পর ৪ নভেম্বর উপজেলার কালাসোনা গ্রামের মোল্লা বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ৭ নভেম্বর গোয়ালী ও তিনপাড়া দুই গ্রামের মধ্যে সংঘর্ষে ব্যাপক লুটপাটসহ ১০ জন আহত হয়। ২২ নভেম্বর খুন হয় দাউদকান্দি পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বাদল চন্দ্র সরকার (মামলা নং-২১)। ৩০ নভেম্বর থানার কয়েক’শ গজ দূরে খুন হন আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার মিলন খন্দকার (মামলা নং-০১)। মিলনের খুনের ঘটনায় ১ ডিসেম্বর ওসি রতন কৃষ্ণ নাথের অপসারণের দাবিতে হাজার হাজার পৌরবাসী বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচি পালন করে। ৫ ডিসেম্বর খুন হয় নশিপুর গ্রামের মোঃ মামুন ( মামলা নং-০৩)। একই দিনে পদুয়া ইউনিয়নের শ্্রীরায়েচর গ্রাম থেকে অজ্ঞাত মহিলার লাশ পাওয়া যায়। ৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে এশিয়া বাসে ডাকাতি, ডাকাতদের আঘাতে গাড়ির চালক অলি আহমেদসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয় ( মামলা নং- ১১)। ২৫ ডিসেম্বর দাউদকান্দি পৌর সদরে র্যাব পরিচয় দিয়ে ঘরের প্রবেশ করে কেয়ার টেকারের মেয়ে রীনা আক্তার (২২) কে পুড়িয়ে হত্যা করে (মামলা নং-২৪)। ২৮ ডিসেম্বর জিংলাতলী থেকে পাওয়া যায় মোঃ বশির নামের একজনের লাশ। ১৮ জানুয়ারি ২০১২ তারিখে সিএনজি ছিনতাই হয় (মামলা নং-২৬), ৪ ফেব্র“য়ারি বিটেশ্বরে গাড়িতে ছিনতাই হয়। মামলা নং-০৮। ১৭ ফেব্র“য়ারি ইলিয়টগঞ্জের পুটিয়ায় ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী বিপদ খুন হন। ১৭ মার্চ গৌরীপুর বাজারে সোহাগ শিল্পালয় থেকে দিনদুপুরে ৩৯ ভরি স্বর্ণ ছিনতাই হয়। ২ এপ্্িরল হাসানপুর কলেজের সামনে থেকে মম খান নামের এক ছাত্রীকে অপহরণ করা হয়। ৪ এপ্রিল মম খানের অপহরণকারীদের পুলিশ ধরতে ব্যর্থ হওয়ায় ওসির অপসারণের দাবিতে থানা ঘেরাও করা হয়। একই দিনে গৌরীপুর বাজারে প্রকাশ্যে দুই দলের গোলাগুলির ঘটনা ঘটে। ১৭ এপ্্িরল হাটখোলায় ডাকাতিকালে গণপিটুনিতে ১ ডাকাত মারা যায়। একই তারিখে গৌরীপুর হাড়িয়ালায় মুন্সীবাড়িতে ডাকাতদের আঘাতে ৫ জন আহত হয়। ৩ মে গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে দিনদুপুরে আড়াই লাখ টাকা ছিনতাই হয়। এছাড়াও দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদকের ব্যবসা দিন দিন বেড়েই চলছে। ওসির বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে থানায় নিয়ে এসে দেন দরবার করে বিভিন্ন অংকের টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগও রয়েছে। যারা টাকা দিতে অপারগ হতেন তাদের পেনডিং মামলার আসামি হিসেবে চালান দেয়া হত। ওসির বিরুদ্ধে সিকিউরিটি সেলসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং হাজারও জনতার অভিযোগ আইন-শৃঙ্খলার মারাত্বক অবনতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওসি রতন কৃষ্ণ নাথের দ্রুত অপসারণ করা না হলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিবে বলে এলাকাবাসী জানান।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বৃষ্টিহীন আষাঢ়ে অস্বস্থিকর গরম
  • রানাপ্লাজায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রেল মন্ত্রণালয়ের চেক
  • কুমিল্লা নগর উন্নয়নে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির মতবিনিময়
  • ঢেঁড়স ক্ষেতে অজ্ঞাত শিশু!
  • বুড়িচংয়ে অস্ত্রধারী ডাকাত গ্রেফতার
  • স্বস্তিতে কুমিল্লার বিনিয়োগকারীরা
  • বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভা
  • গরমে কুমিল্লায় বেড়েছে ফ্রিজ ও ফ্যান বিক্রি
  • বুড়িচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
  • নাঙ্গলকোট সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত
  • উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি বিতরণ শুরু
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০