কুমিল্লায় ফ্যানের ব্যবসা জমজমাট
Share
গরমের কারণে কুমিল্লায় ফ্যানের বিক্রি বাড়তে শুরু করেছে। হঠাৎ গরমে চাহিদা বেড়ে যাওয়ায় ফ্যানের দামও বেড়েছে। বরাবরের মতো গরম আসার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল শনিবার নগরীর বিভিন্ন ইলেকট্রনিকস দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরের মতো এবারও গরমের আগমনে ফ্যান কোম্পানিগুলো দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তারা জানান,ফ্যানপ্রতি এবার দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। দাম আরও বাড়তে পারে বলে জানান তারা। গতবছর ৫৬ ইঞ্চি সাইজের ন্যাশনাল ফ্যান ২ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হলেও এ বছর দাম বেড়ে ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিআরবি ফ্যান ২ হাজার ৩০০ থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা,যমুনা ২ হাজার ৩৫০ থেকে বেড়ে ২ হাজার ৫১০,প্রদীপ ১ হাজার ৪০০ থেকে বেড়ে ১ হাজার ৫৫০ ও গোল্ডস্টার ২ হাজার থেকে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সিলিং ফ্যানের পাশাপাশি টেবিল ফ্যানের কদরও বেড়েছে। পাকিস্তানে প্রস্তুত পাক ফ্যান গতবার ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হলেও দাম বেড়ে বর্তমানে ৫ হাজার থেকে ৫ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বাড়লেও গরমের কারণে ক্রেতাদের কাছে এর চাহিদা কম নেই। শহরের বিভিন্ন দোকানে গতবারের চেয়েও বেচাকেনা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। নগরীর ষ্টেডিয়াম মার্কেটে দুবাই ইলেকট্রনিক্স এর প্রোপ্রাইটর এ.এস,এম আঃ মতিন জানান,গরমের কারণে প্রতি বছরের মতো এবারও দোকানে ফ্যান বিক্রি বেড়েছে। দোকানে ৫ লাখ টাকার ফ্যান তুলেছি এর মধ্যে ২ লাখ টাকার ফ্যান বিক্রি করে ফেলেছি। তবে গত কয়েক দিন ধরে ঝড়-বৃষ্টি থাকায় ফ্যানের বিক্রি কমে যায় এই ষ্টেডিয়াম মার্কেটের প্রতিটি দোকানে। তার কারণ হচ্ছে অল্প বৃষ্টি হলেই ষ্টেডিয়াম মার্কেটে ৩ থেকে ৪ ফুট পানি জমে থাকে এবং দোকানেও পানি ঢুকে পড়ে। পানি জমে থাকার কারনে অনেক ক্রেতা ফিরে যান বলেন তিনি জানান। তিনি আরো জানান, গত ২০ বছর ধরে ষ্টেডিয়াম মার্কেটের পানি নিস্কাশন ব্যবস্থা করার জন্য জেলা ক্রিড়া সংস্থাকে অবহিত করা হলেও এর প্রতিকার পাওয়া যায়নি। ষ্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীরা জানান,নগরীর সব চেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট হচ্ছে ষ্টেডিয়াম মার্কেট। প্রতি বছরের ঝড়-বৃষ্টি সময় ব্যবসায়ীদের দূর্ভোগ পোহাতে হয়। এই মার্কেট থেকে প্রতিদিন লাখ লাখ টাকার ইলেকট্রনিক্স মাল বিক্রি হচ্ছে। তারা জানান, ষ্টেডিয়াম মাকের্টের পানি নিষ্কাশন ব্যবস্থা হলে মার্কেটের বেচা-বিক্রি আরো বেড়ে যাবে। কান্দিরপাড় কাজী অহিদুজ্জামন ম্যানশনের দাম্মাম ইলেকট্রনিক্স দোকানে প্রোপ্রাইটর হাজী দেলোয়ার হোসেন জানান,ফ্যান বিক্রি ভালই হচ্ছে। গরম পরার সাথে সাথে দোকানে ফ্যান বিক্রি বেড়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন প্রতি বছরের মতো এবারও গরমের আগমনে ফ্যান কোম্পানিগুলো দাম বাড়িয়ে দেয়ায় আমরাও ক্রেতাদের কাছ থেকে অল্প লাভ করে ফ্যান বিক্রি করছি।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তালা
  • গ্রাম ডাক্তাররা স্বল্প ব্যয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দেন - রেলমন্ত্রী
  • তিতাস নদী থেকে অবৈধ বালু উত্তোলন
  • কুমিল্লায় ২১ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
  • চান্দিনায় স্কুল শিক্ষিকার ইন্তেকাল
  • ‘রমজানেও বাজার স্থিতিশীল থাকবে’
  • জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় ৩ দিনব্যাপি কর্মসূচি
  • ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কুমিল্লার বিনিয়োগকারীরা
  • স্কুলছাত্র নিলয় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আটক
  • আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুনগরী
  • মোকাম ইউপি উপ নির্বাচন:সদস্য পদে শেষ দিনে ৮টি মনোনয়ন দাখিল
  • ‘সমৃদ্ধ অর্থনীতির জন্য রাজনৈতিক স্থিতির বিকল্প নেই’
  • সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৬ মে
  • বাংলাদেশ সেনাবাহিনী ফুটবলে চ্যাম্পিয়ন কুমিল্লা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১