পুনের বিপে কেকেআরকে সমর্থন করবে কলকাতা : গৌতম গম্ভীর
রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বিপে দলকে দুর্দান্ত এক জয় এনে দেয়ার পর কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর এখন আগামী ম্যাচের জন্য ছক কষছেন। কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে, কলকাতার বাবু সৌরভ গাঙ্গুলির দল পুনে ওয়ারিয়র্সের বিপ।ে গত শনিবার গম্ভীর ৫১ বলে ৯৩ রানের মারকুটে ইনিংস খেলে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এখন ৫মের ম্যাচে পুনের বিপে বদলা নেয়ার কথা ভাবছেন তিনি। প্রথম ম্যাচে পুনের কাছে হেরেছিল নাইটরা। কলকাতায় অনুষ্ঠিত ওই ম্যাচে কলকাতার ক্রিকেট প্রেমিরা দুই শিবিরে বিভক্ত থাকবে বলে ধারণা করছেন অনেকে।
একদিকে নিজ শহরের দল, অন্যদিকে কলকাতার ঘরের প্রিয় ছেলে সৌরভ। তবে গম্ভীর মনে করেন, ওই ম্যাচে কলকাতার সমর্থকরা নাইটদের পাশেই থাকবে।
গম্ভীর সাংবাদিকদের বলেন, আমি মনে করি ওই ম্যাচে সমর্থকরা আমাদেরই সমর্থন করবে। এটা কলকাতারই দল। তাদের কাছে কলকাতার উপরে তো অন্য কোনো দল নেই। খেলাটা কেকেআর বনাম পুনে ওয়ারিয়র্স। সমর্থকরা অন্য কাউকে নয়, আমাদেরই সমর্থন করবে। কেকেআর কলকাতার দল। আমরা কলকাতার মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই খেলবো। এখানে ব্যক্তির বিপে ব্যক্তির খেলা নয়।
গম্ভীর কথা বলেছেন ইউসুফ পাঠানের ফর্ম নিয়েও। এদিন চার ওভার বল করে পাঠান ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট পান। যা দলের জয়ে ভালোই অবদান রেখেছে বলে মনে করেন এই ওপেনার। তিনি বলেন, ইউসুফ সব সময়ই একজন ম্যাচজয়ী খেলোয়াড়। তার ওপর আমার যথেষ্ঠ আস্থা আছে। এছাড়াও গম্ভীর প্রশংসা করেছেন দলে তরুণ ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারিনের।




