কুমিল্লায় চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,স্মারকলিপি
Share
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসকসহ ৯ জনের উপর হামলার প্রতিবাদে চিকিৎসক, নার্স, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরে মিছিলসহকারে প্রায় ২ শতাধিক চিকিৎসক, নার্স, কর্মচারী, ছাত্র-ছাত্রীর প্রতিনিধি কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ঘটনার সুবিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করে। গতকাল রবিবার সকাল থেকেই কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে প্রতিবাদ জানায়। সকাল ১১টার শুরু হয় মানববন্ধন। এতে কেন্দ্রীয় বিএমএ’র নেতা ডা. মহসিনুজ্জামান চৌধুরী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ ডা. কে এ মান্নান, তত্ত্বাবধায়ক ডা. মোঃ নূর মোহাম্মদ ইণ্টার্ণ চিকিৎসক ডা. মিনহাজ রশিদ, ডা. নাদিয়া আফরোজ, ডা. মিতু, ডা. সিরাজ, ডা. মাজহার, ডা. রাজিব, ডা. সালেহ, ডা. শিউলি, ডা. সামিয়া, ডা. জামান। সেবিকাদের পক্ষে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ডিএনএ সভাপতি শাহানারা আক্তার সানু, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্র ধর, কুমেক হাস. শাখার সভাপতি মিরন নাহার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, ছাত্র-ছাত্রীদের পক্ষে নেতৃত্ব দেন- সাথী, সোমা, আমানুল্লাহ কবির মিল্টন, শাহাদাত, রাসেদ, পল্লব, কাউসার, সারজিল, ফরহাদ, তৌফিক, শিবলু, আবেদ, মনির, বাসেত, জুলকার, আশিক, ফারুক, রাকিব, মবিন, আসিফ, রাহাত, নাসির। কর্মচারীদের পক্ষে নেতৃত্ব দেন জেলা কমিটির সভাপতি মোঃ সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোসলেম পাটোয়ারী, হাসপাতালের সভাপতি মোঃ কামরুল হাসান ভূইয়া, সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, কলেজে কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক ও সেক্রেটারী মোঃ রতন মিয়া। প্রমুখ, কলেজ ক্যাম্পাসে মানব বন্ধন শেষে দুই শতাধিক চিকিৎসক, নার্স, কর্মচারী, ছাত্র-ছাত্রী প্রতিনিধি কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এবং কুমিল্লার পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমানকে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী’র নেতৃত্বে ৮ সদস্যের একটি দল স্মারকলিপি প্রদান করে। এরপর তারা কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসানকে স্মারক লিপি প্রদান করে। এ দিকে গতকাল রবিবারও সকাল ১০টা থেকে ১টা কলম বিরতি ও কালো ব্যাজ ধারন কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, শনিবার দুপুরে এক রোগী আত্মীয়রা হামলা চালিয়ে অন্তত ৭ জন চিকিৎসকসহ ৯ জনকে আহত করে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সংসদে উঁকি দিয়ে চলে যাবেন না
  • শিক্ষার্থীদের উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে- মুজিবুল হক
  • জনগণের হক জনগণের মাঝেই বন্টন করে দিচ্ছি-হাজী বাহার
  • স্কুল ছাত্র অপহরণকালে ব্রাহ্মণপাড়ায় আটক ৪
  • কুমিল্লায় হাতকড়াসহ আসামির পলায়ন
  • সংসদের পর উপজেলা নির্বাচন
  • চৌদ্দগ্রামে ৩ শিবির নেতা গ্রেফতার
  • বাংলাদেশের শ্রম আইন সংস্কার চায় আইএলও-বিশ্বব্যাংক
  • হেফাজতে ইসলামীরা নারীদের ঘরে আটকে রাখতে চায়-ওমর ফারুক
  • নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মেঘনার কয়েক’শ বাড়ি
  • মুরাদনগরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১