রাজনৈতিক সিদ্ধান্তহীনতা-কুমিল্লায় জাতীয়ভাবে নজরুলের জন্মবার্ষিকী পালিত হচ্ছে না
Share
নজরুল স্মৃতিধন্য কুমিল্লায় জাতীয়ভাবে নজরুল জন্মবার্ষিকী পালনের দাবি জানিয়ে আসছেন কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন যাবত। কিন্তু সে দাবি বাস্তবে রূপ পায়নি। ১৯৯২ সালে খালেদা জিয়া সরকারের আমলে শুধু একবার জাতীয়ভাবে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এর আগে কিংবা পরে কুমিল্লায় জাতীয়ভাবে আর নজরুল জন্মবার্ষিকী পালিত হয়নি। এর কারণ ব্যাখ্যা-বিশ্লেষণ করতে গিয়ে বক্তারা যেসব কথা বলেছেন তার মধ্যে কুমিল্লায় রাজনৈতিক সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছেন। বক্তারা বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে কুমিল্লায় জাতীয়ভাবে নজরুলের জন্মবার্ষিকী পালিত হচ্ছে না। অন্যদিকে নজরুলের জীবনে কুমিল্লার চেয়ে কম গুরুত্বপূর্ণ স্থান ময়মনসিংহের ত্রিশালে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: রেজাউল আহসান। বক্তাদের বক্তব্যের আলোকে তিনি বলেন, কুমিল্লায় যাতে জাতীয়ভাবে নজরুলের জন্মবার্ষিকী পালিত হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এ ব্যাপারে নজরুল জন্মবার্ষিকী পালন জাতীয় কমিটিতেও জেলা প্রশাসনের পক্ষে লিখিত প্রস্তাব পাঠানো হবে। সভায় নজরুল জন্মবার্ষিকী পালন উপলক্ষে উদযাপন পর্ষদের উদ্যোগে একটি স্মরণিকা ও কুমিল্লায় নজরুল রচিত কবিতা ও গান নিয়ে একটি সংকলন নজরুল পরিষদের উদ্যোগে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। উভয় প্রকাশনার দায়িত্ব নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীকে দেয়া হয়। সভায় শুরুতে বিগত সভার কর্মসূচি ও সিদ্ধান্তসমূহ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান। কুমিল্লায় নজরুল জন্মবার্ষিকী পালন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা কালচারাল অফিসার বশীর উল আনোয়ার, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, বুড়িচং এরশাদ ডিগ্রি কেেজর অধ্যক্ষ ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর জোহরা আনিস, বিটিভি কুমিল্লা প্রতিনিধি মিজানুর রহমান চৌধুরী, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান আব্বাসী, কমিউনিস্ট কেন্দ্র কুমিল্লার আহবায়ক আনোয়ার হোসেন, দু:স্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক দিলনাশি মোহসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবদুল হাই বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সাজেদা সুলতানা, চেতনা থিয়েটারের সভাপতি আকবর আবাদ প্রমুখ। বক্তারা আরো বলেন, জাতীয় কর্মসূচির বেলায় ময়মনসিংহের মানুষ দল-মত নির্বিশেষে এক হতে পারলেও কুমিল্লায় তা হয়ে ওঠেনি বলে কুমিল্লায় জাতীয়ভাবে নজরুল জন্মবার্ষিকী পালিত হচ্ছে না। এজন্য সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সভায় গত বছরের কর্মসূচির মতো এবারও কুমিল্লায় ৩ দিনব্যাপি নজরুলের জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। কমৃসূচির মধ্যে রয়েছে ১১ জ্যৈষ্ঠ বিকাল ৫টায় চেতনায় নজরুল ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ, বিকাল সোয়া ৫টায় জেলা শিল্পকলা একাডেমীতে নজরুল জীবন ভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী, সাড়ে ৫টায় একই স্থানে নজরুল জন্মবার্ষিকীর ৩ দিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ জ্যৈষ্ঠ বিকাল ৪টায় মুরাদনগরের দৌলতপুরে আলোচনা সভা ও বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৩ জ্যৈষ্ঠ বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বর্ষণ বিড়ম্বনায় কুমিল্লাবাসী
  • কুমিল্লায় এক মাসে সাড়ে তিন কোটি টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার
  • দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ২
  • কুমিল্লায় বজ্রপাতে নিহত ৩
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নিন্দা ও প্রতিবাদ
  • বিসমিল্লাহ গ্র“পের ঋণ জালিয়াতি : এবার প্রাইম ব্যাংকের ২০ শীর্ষ কর্মকর্তাকে তলব
  • ‘বাজেট হবে বিনিয়োগবান্ধব’ কুমিল্লার বিনিয়োগকারীদের প্রত্যাশা
  • খেলাধুলা শুধু আনন্দই দেয় না সম্প্রীতির বন্ধনও তৈরি করে:দাউদকান্দিতে সুবিদ আলী ভূঁইয়া
  • চান্দিনা পৌরসভায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
  • ইসলামী আদর্শ উচ্চ বিদালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১