সেবা টাওয়ারে হামলায় আহত ১
Share
স্টাফ রিপোর্টার।। চাঁদা না দেয়ায় কুমিল্লা মহানগরীর রেইসকোর্স এলাকায় নির্মাণাধীন সেবা টাওয়ারে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলায় সেবা টাওয়ারের নির্মাণ শ্রমিকদের কয়েকজন আহত হয়েছে। এরমধ্যে সাইড সুপার ভাইজার মাইনুদ্দিন পাটোয়ারী (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত পৌনে ৮ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, রেইসকোর্স এলাকায় নির্মাণাধীন সেবা টাওয়ারের মালিকদের কাছে রমিজসহ কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছে। সেবা হসপিটাল (প্রা:) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম আজম জুয়েল জানান, তার কাছে ০১৭১০-৩৫৫৯৩৭ নাম্বারের একটি মোবাইল ফোন থেকে প্রায় সময় চাঁদা দাবি করা হতো। সন্ত্রাসী হামলায় আহত সাইড সুপার ভাইজার মাইনুদ্দিন পাটোয়ারী জানান, সন্ত্রাসীরা সেবা টাওয়ারের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গতকাল ৪০-৫০ জনের একটি দল সংগঠিত হয়ে নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায়। সন্ত্রাসী হামলায় মাইনুদ্দিনের মাথা, হাত, পা গুরুতর জখম হয়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সদর হাসপাতালে নেয়া হয়। গতকাল রাতে এ খবর লেখার সময় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সহস্রাধিক ‘গোল্ডেন’ ভিক্টোরিয়ায় ভর্তির জন্য অপেক্ষমান!
  • কি খাচ্ছি আমরা?
  • আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে-আফজল খান
  • অসহ্য গরমে কুমিল্লায় দুঃসহ যানজট
  • কুমিল্লায় রমজানের আগেই চিনির বাজারে ঊর্ধ্বগতি
  • নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
  • নিবন্ধন অযোগ্য ৪১ দলকে ইসির শেষ আলটিমেটাম
  • কুমিল্লায় মাদকসহ তিনজন আটক
  • লাকসাম নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ:শিক্ষকদের অবরুদ্ধ করেছে ছাত্রলীগ
  • সারা দেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে:চিতড্ডায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি খোরশেদ আলম
  • গোল্ড সিলভার হোমসের ব্যবস্থাপনা পরিচালকের ইউরোপ সফর
  • লাকসাম জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • নাঙ্গলকোটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ২
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০