তাহ্যীবুল উম্মাহ্ ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
গতকাল রবিবার তাহ্যীবুল উম্মাহ্ ক্যাডেট মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস-২ ১ম সেমিষ্টার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওঃ আল আমিন এর পরিচালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের একাডেমিক পরিচালক মাওঃ মু. আবু মুছা তানিম। এতে প্রধান অতিথি ছিলেন তাহ্যীবুল উম্মাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মু. আব্দুল কাইয়ুম মজুমদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র/ছাত্রীদের এই অবিস্মনীয় ফলাফল অর্জন করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে আরো উপ¯ি'ত ছিলেন মাওঃ একরাম হোসাইন, মাওঃ কাউসার আহমাদ, মাওঃ নাজির আহমাদ, মু. শরীফ খান, মু. ফরহাদ উদ্দিন, মু. নাজমুল হক প্রমুখ।




