চাঁদপুরে হরতালে ট্রেন অবরুদ্ধ ও সিএনজি ভাংচুর
চাঁদপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বিএনপির ডাকা চাঁদপুরেও হরতাল পালিত হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে শহরে মিছিল বের হয়। সকাল ৯টায় জেলা ছাএ দলের সাধারন সম্পাদক ২ শতাধিক নেতা কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ১ মাইল অতিক্রম করলে পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে বেশ কয়েকটি সিএনজি ভাংচুর করে। সকাল ১০টায় জেলা স্বেচ্ছাসেবক নেতা এডঃ জাহাঙ্গীর আলম খান ও হজরত আলী, মনির হোসেন হিমেলের নেতৃত্বে চাঁদপুর শপথ চত্বর এলাকা থেকে ২ শতাধিক সেচ্ছাসেবক দলের কর্মীদেরকে নিয়ে শহরে একটি মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ চাঁদপুর কোটস্টেশনে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে সেচ্ছাসেবক নেতাকর্মীরা লাকসাম থেকে একটি ট্রেন চাঁদপুরে প্রবেশ করলে তারা ট্রেনটিকে অবরুদ্ধ করে রাখেন। এছারা চাঁদপুরে অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল করেনি।




