মেসিদের নতুন গুরু ভিলানোভ্রা
Share
বার্সেলোনা থেকে সরেই দাঁড়ালেন পেপ গার্দিওলা। ৩০ জুন পর্যন্ত কাজ করে তিনি দায়িত্ব ছেয়ে যাচ্ছেন সহকারী তিতো ভিলানোভাকে। গত বছর রিয়াল-বার্সা এক ম্যাচের পর যাঁর চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন হোসে মরিনহো। শুক্রবার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে গার্দিওলা বলেন, “এক জন কোচের কাছে চার বছর অনেক সময়। এত দিন কাটিয়ে আমি নিঃশেষিত। চাপ ছিল প্রচণ্ড। আর এক জন কোচকে মানসিক ভাবে শক্তিশালী হতে হয়।” নতুন কোচ ভিলানোভা গার্দিওলার সঙ্গে খেলোয়াড় জীবন শুরু করলেও ফুটবলার হিসাবে খুব বিখ্যাত ছিলেন না। দু’জনে একসঙ্গে ছিলেন বার্সার লা মাসিয়া অ্যাকাডেমিতেও। পরে বার্সেলোনা ‘বি’ টিমে খেলেন। কিন্তু সেল্টা ভিগো, মায়োরকা ছাড়া আর কোনো বড় ক্লাবে খেলেননি ভিলানোভা। গার্দিওলার সহকারী হিসাবে কোচিং শুরু করেন বার্সেলোনা বি টিমে। এ দিকে চেলসি-ম্যানচেস্টার সিটির মতো ইংলিশ ক্লাবগুলি নড়ে বসেছে গার্দিওলা মৌসুম শেষে ফ্রি হয়ে যাচ্ছেন শুনে। ইউরোপা ফাইনালে দুই স্পেনের ক্লাব: স্পেনের দুই বড় ক্লাব যখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ, তখন ইউরোপা লিগের ফাইনালে গেল দুই লা লিগা’র ক্লাব। অ্যাথলেটিকো মাদ্রিদ এবং অ্যাথলেটিকো বিলবাও। মাদ্রিদের ক্লাবটি সেমিফাইনালে ১-০ হারায় আর এক স্পেনীয় ক্লাব ভালেন্সিয়াকে। বিলবাও ৩-১ হারিয়েছে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনকে। ফাইনালে লড়াই হবে দুই আর্জেন্টাইন কোচেরও। বিলবাওয়ের কোচ মার্সেলো বিয়েলসা এবং মাদ্রিদের দিয়েগো সিমিয়োনে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০