আজ থেকে ৪৮ ঘন্টার হরতাল
Share
নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার Сবেঁধে দেয়াТ সময়ের মধ্যে এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসারের Сসন্ধানТ দিতে না পারায় ফের রবি ও সোমবার দুই দিন হরতাল ডেকেছে বিএনপি। এর আগে একই কারণে ২২ থেকে ২৪ এপ্রিল তিন দিন সারা দেশে হরতাল করে বিএনপি। এছাড়া ২০ এপ্রিল ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল হয়। হরতাল ঘিরে গত সপ্তাহে রাজধানীতে ২০টিরও বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। একটি ঘটনায় দগ্ধ হয়ে বাসের ভেতরেই মারা যান এক চালক। ইলিয়াসের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হন। গত ২৪ এপ্রিল হরতাল শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারকে শনিবার পর্যЪ সময় বেঁধে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদককে Сফিরিয়ে না দিলেТ কঠোর কর্মসূচি দিতে তার দল বাধ্য হবে। ইলিয়াসকে সরকারের Сএজেন্সি ও র্যাবের লোকেরাТ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির Сসাজানো নাটকТ অভিহিত করেছেন। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকায় নিখোঁজ হন সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবп'ায় উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারে র্যাব ইতিমধ্যে কয়েকটি অভিযান চালালেও এই বিএনপি নেতার সন্ধান মেলেনি।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    рж╣рзНржпрж╛ржБ ржирж╛

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১