
ডা.হেদায়েত উল্লাহ ও ডা. মোসলেহ উদ্দিন সংবর্ধিত
স্টাফ রিপোর্টার।। যক্ষ্মা রোগ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট চিকিৎসক ডা. মো. হেদায়েত উল্লাহ ও ডা. মো. মোসলেহ উদ্দিনকে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি ( নাটাব) কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার রাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি মহানগরের লাকসাম রোডস্থ সেবা ঘরে অনুষ্ঠিত হয়।
নাটাব কুমিল্লার সভাপতি ডা. মো. হেদায়েত উল্লাহ ও সহ সভাপতি ডা. মো. মোসলেহ উদ্দিন দীর্ঘ দিন ধরে যক্ষ্মা রোগ প্রতিরোধ আন্দোলনে কুমিল্লায় নেতৃত্ব দিয়ে আসছেন। তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের যুগ্ন সম্পাদক আলী আকবর মাসুম। সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটাবের সহ সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারন সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, ফরিদ উদ্দিন সিদ্দিকী, আনোয়ার হোসেন, রায়হান রহমান হেলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো. আবদুস সেলিম। নাটাব সদস্যদের মধ্যে উপ¯ি'ত ছিলেন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, জামিল আহমেদ খন্দকার, ডা. মাহফুজুল হক, ডা. রেজাউল করিম, ডা. খুসবুস জান্নাত, ডা. আক্তারুজ্জামান, প্রদীপ কুমার বাবলু, ডা. দীনেশ ভট্রাচার্য্য, জাহাঙ্গীর আলম, আনিছ আখন্দ, ডা. রাশেল, স্বপন কুমার ভৌমিক, আবদুছ সাত্তার, এড. শামীমা জাহান, আশিকুর রহমান মাছুম প্রমুখ। আলোচনা সভার পর সংবর্ধিত অতিথিদ্বয়কে স্মারক উপহার তুলে দেন নাটাবের সহ সভাপতি আবুল হাসানাত বাবুল ও সাধারন সম্পাদক ডা. গোলাম শাহজাহান। সংবর্ধিত অতিথিদ্বয় তাদের সম্মান জানানো জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




