ফাইনালে এবার স্পেনের দুই দলের লড়াই
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারেনি স্পেনের দুই ফুটবল-পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু এবারের ইউরোপা লিগের শিরোপা যাচ্ছে স্পেনেই। ইউরোপের দ্বিতীয় সেরা কাব টুর্নামেন্টের ফাইনালে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেতিক বিলবাও। আগামী ৯ মে বুখারেস্টে ফাইনাল হবে।
গত বৃহস্পতিবার সেমিফাইনালের ফিরতি লেগে আদ্রিয়ান লোপেজের ল্যভেদে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। ঘরের মাঠে প্রথম লেগে ৪-২ গোলে জয় পাওয়ায় অ্যাতলেতিকোর জয়ের ব্যবধান ৫-২।
ফাইনালে অবশ্য অধিনায়ক তিয়াগোকে পাবে না অ্যাতলেতিকো। ৭৯ মিনিটে এই পর্তুগিজ মিডফিল্ডারের লাল কার্ড দেখাই তার কারণ। অ্যাতলেতিকো প্রথম লেগেই ফাইনালে উত্তরণ প্রায় নিশ্চিত করে ফেললেও বিলবাওয়ের সামনে ছিলো কঠিন পরীা।
পর্তুগালের স্পোর্টিং লিসবনের মাঠ থেকে প্রথম লেগ ২-১ গোলে হেরে আসায় ফিরতি লেগে জিততেই হতো বিলবাওকে।
ঘরের মাঠ স্যান মামিসে ১৭ মিনিটে মার্কেল সুসায়েতা বিলবাওকে এগিয়ে দিলেও ৪৪ মিনিটে রিকি ফন উলফসউইঙ্কেল সমতায় ফেরান লিসবনকে। তবে বিরতির ঠিক আগে ইবাই গোমেজের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ব্যবধান ৩-৩ হয়ে যাওয়ায় আরেকটি গোল প্রয়োজন ছিলো বিলবাওয়ের। ৮৮ মিনিটে ফার্নান্দো লরেন্তের সেই গোলেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় তাদের।




