কৃষিখাতের জন্য সরকারের কাছে ৫৫ দফা সুপারিশমালা প্রদান করেছে চ্যানেল আই’র হৃদয়ে মাটি ও মানুষ
Share
জাতীয় বাজেট ২০১২-২০১৩ কে সামনে রেখে চ্যানেল আই-এর কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে কৃষি ও কৃষকের জন্য করণীয় শীর্ষক ৫৫ দফা সুপারিশমালা প্রদান করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের কাছে। আজ ২৭ এপ্রিল ২০১২, শুক্রবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশমালা প্রদান করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় অর্থমন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের পদ¯' কর্মকর্তারা উপ¯ি'ত ছিলেন। ছিলেন বিভিন্ন গণমাধ্যমের অর্থনৈতিক সাংবাদিকবৃন্দও। হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে এই নিয়ে সপ্তম বারের মতো জাতীয় বাজেটের আগে কৃষিখাতের চাহিদা ও প্রত্যাশাভিত্তিক সুপারিশমালা প্রদান করা হলো। এবার সুপারিশমালায় বর্তমান সময়ের করণীয় বিবেচনায় সরকারের কাছে কৃষিখাতের জন্য ১৮ দফা, পোল্ট্রি খাতের জন্য ১৪ দফা, মৎস্য খাতের জন্য ১২ দফা ও প্রাণী সম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ১১ দফা উল্লেখ করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমান সরকার কৃষিতে ১০গুণ বেশি ভর্তুকি দিচ্ছে। আগামী বাজেটে কৃষি ভর্তূকি কিছুটা কমতে পারে আভাস দিয়ে তিনি বলেন, কৃষি এমন একটি খাত, এ খাতের পুরোটাই ভর্তুকি। তারপরও সরকার মনে করে, কৃষিখাতে ভর্তূকির মধ্য দিয়ে কৃষককে সমর্থন ও সহায়তা করা হয়। তিনি পোল্ট্রি খাতে সরকারি প্যাকেজ প্রনোদনা দেবার কথা উল্লেখ করেন, সে সঙ্গে পোল্ট্রি খাদ্যের গুরুত্বপূর্ণ উপকরণ ভূট্টার চাষ ব্যাপক বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। অর্থমন্ত্রী চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষের কৃষি বাজেট কৃষকের বাজেট কার্যক্রমকে অত্যন্ত সাফল্যজনক ও কার্যকর একটি উদ্যোগ উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে কৃষি বাজেট অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। তিনি বাজেটকে গণমুখি করার স্বার্থে জেলা বাজেট কার্যক্রমের উপকারিতা তুলে ধরে বলেন, প্রচলিত বাজেট করা হয় টম টু বটম ধারণার ওপর, কিš' বাজেট হওয়া উচিৎ নীচ থেকে উপরের চাহিদা প্রণয়নে ভিত্তিতে। অর্থমন্ত্রী চ্যানেল আই তথা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের কৃষি ও কৃষকের জন্য সুদীর্ঘ কর্মতৎপরতার প্রশংসা করে বলেন, তিনি কৃষক ও সরকারের মধ্যে এক সেতুবন্ধন রচনা করেছেন। কৃষকের সংকটগুলো কাছ থেকে শুনে তুলে ধরার কারণেই সরকার ও নীতি নির্ধারকের পক্ষে সহজ হচ্ছে কৃষি উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইতোমধ্যেই কৃষি উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে, যার সুফল পৌছে গেছে দেশের সব এলাকার কৃষকদের মধ্যে। কৃষির পক্ষে সরকারের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হৃদয়ে মাটি ও মানুষের প্রদত্ত সুপারিশমালার অনেক দফার প্রতিফলন এবারের বাজেটে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে এ বছর ছয়টি ¯'ানে কুমিল্লা যশোর, কক্সবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও টাংগাইল মোট ছয়টি জেলায় অনুষ্ঠিত কৃষি বাজেট কৃষকের বাজেট কার্যক্রমের আলোকে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কৃষি বাজেট কৃষকের বাজেট-এর মূল উদ্যোক্তা শাইখ সিরাজ বিকল্প জ্বালানী, কৃষিক্ষেত্রে প্রযক্তিগত ও যান্ত্রিক উৎকর্ষ বৃদ্ধি করা, কৃষক প্রশিক্ষণ, বিএডিসির বীজ উৎপাদন সাধ্য বৃদ্ধিসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, কৃষককে প্রতারণার হাত থেকে বাঁচানোর স্বার্থে বেসরকারি বীজ কোম্পানীগুলোকে কঠোর মনিটরিং-এর আওতায় আনতে হবে। এসঙ্গে তিনি কৃষকের মাঝে তথ্য বিতরণকারী বিভিন্ন মাধ্যমের কার্যক্রম তুলে ধরে বলেন, এগুলোকে অবশ্যই সরকারের সুষ্ঠু মনিটরিং এর আওতায় আনতে হবে। এ প্রসঙ্গে তিনি দেশের চার হাজার ইউনিয়নে চালু হওয়া ইউনিয়ন তথ্য কেন্দ্রের কার্যক্রমকে সক্রিয় ও গতিশীল করার ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১