সরকারি স্কুল কলেজ নেই কুমিল্লার পাঁচ উপজেলায়!
Share
কুমিল্লার ৫টি উপজেলায় কোনো সরকারি স্কুল ও কলেজ নেই। আদর্শ সদর সহ মাত্র ৩টি উপজেলায় সরকারি স্কুল ও কলেজ রয়েছে। ৭টি উপজেলায় সরকারি হাইস্কুল সংখ্যা ৯টি। অন্যদিকে ৬টি উপজেলায় সরকারি কলেজ সংখ্যা ১০টি। এসব স্কুল কলেজ সরকারিকরণে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এতে সমউন্নয়ন ব্যাহত হচ্ছে। সরকারি স্কুল কলেজ বিহীন উপজেলাগুলো হচ্ছে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, চান্দিনা, মেঘনা এবং তিতাস। এসব উপজেলায় শিক্ষায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। কুমিল্লা শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদরে ২টি সরকারি হাইস্কুল, ১টি জিলা স্কুল অপরটি ফয়জুন্নেছা গার্লস হাইস্কুল। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ ৩টি সরকারি কলেজ। বরুড়া উপজেলায় ১টি সরকারি গার্লস হাইস্কুল এবং ১টি সরকারি কলেজ রয়েছে। দাউদকান্দি উপজেলায় ২টি সরকারি কলেজ এবং ১টি সরকারি গালর্স হাইস্কুল রয়েছে। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর এবং হোমনা উপজেলায় ১টি করে সরকারি হাইস্কুল রয়েছে। এছাড়া দেবিদ্বার, লাকসাম এবং বরুড়ায় আছে ১টি করে সরকারি কলেজ। চৌদ্দগ্রাম ও দাউদকান্দি উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে ২টি করে ৪টি সরকারি কলেজ। জেলার ১৬টি উপজেলার কোথাও কোনো সরকারি মাদ্রাসা নেই। গত ২২ বছর যাবত কুমিল্লায় কোনো সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়নি। এর আগে যে ১০টি কলেজ ও ৯টি স্কুল সরকারিকরণ করা হয়েছে তার পেছনে রয়েছে বিশেষ কারণ। মন্ত্রী-প্রধানমন্ত্রী বা কোনো বিশেষ ব্যক্তির নেক নজরের কারণে এসব প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়। সরকারি করণে ছিলো না কোনো নিয়ম নীতিমালা। ফলে সৃষ্টি হয় বৈষম্য। এই বৈষমের কারণে সরকারি স্কুল কলেজ বিহীন উপজেলা গুলোর শিক্ষা ব্যব¯'া পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়েছে এসব উপজেলার উচ্চ শিক্ষার হার। সাংবাধানিক রীতি লংঘনের কারণে এসব উপজেলার উন্নয়ন কার্যক্রম ও অনগ্রসর রয়েগেছে। ফলে এই উপজেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য জেলা সদরে অব¯'ান করে যাতায়াত করেন বলে জানা গেছে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তালা
  • গ্রাম ডাক্তাররা স্বল্প ব্যয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দেন - রেলমন্ত্রী
  • তিতাস নদী থেকে অবৈধ বালু উত্তোলন
  • কুমিল্লায় ২১ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
  • চান্দিনায় স্কুল শিক্ষিকার ইন্তেকাল
  • ‘রমজানেও বাজার স্থিতিশীল থাকবে’
  • জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় ৩ দিনব্যাপি কর্মসূচি
  • ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কুমিল্লার বিনিয়োগকারীরা
  • স্কুলছাত্র নিলয় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আটক
  • আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুনগরী
  • মোকাম ইউপি উপ নির্বাচন:সদস্য পদে শেষ দিনে ৮টি মনোনয়ন দাখিল
  • ‘সমৃদ্ধ অর্থনীতির জন্য রাজনৈতিক স্থিতির বিকল্প নেই’
  • সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৬ মে
  • বাংলাদেশ সেনাবাহিনী ফুটবলে চ্যাম্পিয়ন কুমিল্লা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১