কুমিল্লায় গ্রেনেড উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার আলেখাচর এলাকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৩টায় এ গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ গ্রেনেডটি উদ্ধারের পর পানিভর্তি বালতিতে চুবিয়ে বেখেছে। কুমিল্লার কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ জানান, দুপুরে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গ্রেনেড কুমিল্লা কোতয়ালী থানায় জমা দেয়া হয়েছে। তিনি জানান, গ্রেনেডটি এখনো সক্রিয় কিনা বা এটি গ্রেনেড কিনা তা জানতে এবং এটি ধ্বংস করতে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে। শনিবার এ বিষয় চিঠি পাঠানো হবে। গ্রেনেডটি অনেক পুরনো। এর মুখে তিনটি ছিদ্র রয়েছে। এটি দেখার পর উৎসুক মানুষ সেখানে ভীড় করে। অনেকে এটি হাতে নিয়ে নারাচারাও করেন।




