
বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় অচিরেই বিদ্যুৎ সমস্যা সমাধান হবে- মতিন খসরু
মিজান সরকার, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা খলিফা পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা-৫) এর এমপি সাবেক আইনমন্ত্রী এ্যাডঃ আবদুল মতিন খসরু এমপি উপ¯িহত লোকজনকে এই আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ এর উন্নয়ন করা হবে। বিএনপি সরকারের সময় কোন উন্নয়ন করা হয়নি। আমি ১৫ বছর আপনাদের এমপি ছিলাম। আমি যে পরিমান চাকরী দিয়েছি, কোন মন্ত্রী তার এলাকার মানুষকে সে পরিমান চাকরী দিতে পারে নাই। আমি উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি। ভবিষ্যতে আরও করব, আপনারা আমার জন্য দোয়া করে আমার পাশে থাকবেন।
এ সময় উপ¯ি'ত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকন, ডাঃ আতাউর রহমান জসিম, থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার খান, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, আবু কাউছার পারভেছ, সালাউদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি'ত ছিলেন।




