চান্দিনায় পৌর এলডিপির সভাপতির পদত্যাগ
রনবীর ঘোষ কিংকর, চান্দিনা
চান্দিনায় পৌর এলডিপির সভাপতি সাবেক পৌর মেয়র মো. আব্দুল মান্নান সরকার গতকাল শুক্রবার পৌর এলডিপির পদ থেকে পদ ত্যাগ করেন এবং এলডিপির রাজনীতি থেকে সড়ে দাঁড়ান। শুক্রবার বিকেলে মো. আব্দুল মান্নান সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, শারীরিক অসুস্থ্যতাসহ ব্যক্তিগত কারণে তিনি রাজনীতির এ পদ থেকে পদত্যাগ করেন। আজ শনিবার তিনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. রেদোয়ান আহমেদ এর নিকট লিখিত ভাবে পদত্যাগপত্র পাঠাবেন। এ ব্যাপারে ড. রেদোয়ান আহমেদ জানান, কেন তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন তা আমার জানা নেই। তার পদত্যাগের কারণে পৌর এলডিপির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিমুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করি। তবে ভবিষ্যতে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসলে আমি সকলকে নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেব।




