কুমিল্লা জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা
Share
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সভায় উপস্থিতকালে জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজ খবর নেন। তিনি জেলা পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব ওমর ফারুক দায়িত্ব নেয়ার পর এই প্রথম জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দেন। জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: আবদুর রউফ, বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, মনোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির উদ্দিন আহমেদ, হোমনা উপজেলা চেয়ারম্যান মো: জহিরুল হক, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোসাম্মাৎ পারুল আক্তার, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও জেলা পরিষদের সচিব বিধায়ক রায় চৌধুরী।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১