কুমিল্লার ১২ উপজেলার২৩ হাজার কৃষক পাচ্ছেন ২ কোটি টাকার কৃষি সহায়তা : ৪টি উপজেলা বঞ্চিত
Share
কুমিল্লার ১২টি উপজেলার প্রায় ২৩ হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষককে ২ কোটি টাকার সার ও বীজ সহায়তা দেয়া হচ্ছে। জেলার আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সহায়তা পেকেজের আওতায় কৃষি উপকরণ বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেঘনা, হোমনা, তিতাস এবং মনোহরগঞ্জে আউশ আবাদ না হওয়ায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে এই ৪টি উপজেলার প্রায় ১০ হাজার দরিদ্র কৃষক। ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকরা আশা করেছিলো সরকার এ বছর ২০০৯ সালের মতো ভর্তুকি সহায়তা দেবে। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রস্তুতিও গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কৃষকদের সে আশা গুড়ে বালি। তাই কৃষি মন্ত্রণালয় সারা দেশে আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সহায়তা পেকেজ গ্রহণ করে। গৃহিত পেকেজের আওতায় কুমিল্লার ১২টি উপজেলার ক্ষুদ্র এবং প্রান্তিক আউশ চাষীদের তালিকা তৈরি করে কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তালিকাভূক্ত ২২ হাজার ৯শ দরিদ্র, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে দেয়া হচ্ছে বীজ ও সার সহায়তা উপকরণ। ৪৫০জন চাষীকে দেয়া হবে এক বিঘা জমিতে আউশ আবাদের জন্য নেরিকা জাতের ৮ কেজি করে বীজ। এছাড়া ২২ হাজার ৪৫০জন চাষীকে দেয়া হবে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ। একই সাথে প্রত্যেক চাষী পাবেন ৩শ টাকার ১৬ কেজি করে ইউরিয়া সার, আড়াইশ টাকার ১০ কেজি করে ডিএপি সার এবং ২শ টাকার ১০ কেজি করে পটাশ সার। এখাতে ২ কোটিরও বেশি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কৃষি বিভাগের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহায়তা প্রাপ্য কৃষকদের অগ্রাধিকার তালিকা তৈরি করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়- নৈরিকা বীজ আফ্রিকা থেকে আনা হয়েছে। এইটি বীজ প্রত্যয়ন সংস্থার অনুমোদিত নয়। তাছাড়া গতবছর নৈরিকা বীজ আবাদ করে কুমিল্লার অনেক চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার আবারো সহায়তা পেকেজে ওই একই বীজ চাষীদের দেয়া হচ্ছে। এতে অনেক চাষী অনাগ্রহ প্রকাশ করেছে বলে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ জানিয়েছেন। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লার নিচু ও জলাঞ্চল হওয়ায় মেঘনা, হোমনা, তিতাস ও মনোহরগঞ্জ উপজেলায় কোনো আউশ আবাদ হয় না। আর একারণেই এই ৪টি উপজেলার দরিদ্র চাষীরা আউশ আবাদে কৃষি সহায়তা পেকেজের উপকরণ অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে গতকাল রাতে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান এর সাথে কথা বললে তিনি জানান, এই ৪টি উপজেলার দরিদ্র, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিকল্প অন্য যে কোনো ফসলের সহায়তা দেয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী সহায়তা খাতে কৃষি মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে তা একই নীতিমালায় বিতরণের পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সভা-সমাবেশের নামে তারা জনগণের সম্পদ নষ্ট করছে -স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
  • ‘এক মাসের জন্য সারাদেশে মিছিল সমাবেশ নিষিদ্ধ’
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • মুরাদনগরের বাখরাবাদ গ্যাস ফিল্ডে ৯ নম্বর কূপ খনন শুরু
  • কুমিল্লায় ভারতীয় নাগরিক আটক
  • ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
  • বিসমিল্লাহ গ্র“পের ঋণ জালিয়াতি:ব্র্যাক ব্যাংকের এমডিসহ সাত জনকে তলব
  • কুমিল্লায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
  • যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে-ওমর ফারুক
  • ক্ষতিগ্রস্ত মানুষের মানবেতর জীবন
  • ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর
  • রানার জমি বিক্রির অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়া হবে
  • বরুড়ায় গৃহবধূর আত্মহত্যা
  • কুবির শিক্ষক লাঞ্চনার ঘটনা ধামাচাপার চেষ্টা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১