ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি প্রশিক্ষণের বিকল্প নেই- জেলা প্রশাসক
Share
স্টাফ রিপোর্টার।। কুমিল্লার জেলা প্রশাসক মো: রেজাউল আহসান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি বিষয় প্রশিক্ষণের বিকল্প নেই। ‘আইসিটি বিষয়ে মানব সম্পদ উন্নয়ন’ কর্মসূচির আওতায় ২য় ও ৩য় ব্যাচের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ২১ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এবং এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি কম্পিউটার ল্যাব থাকবে। তথ্য ও প্রযুক্তিকে শুধু দেশে নয় বিদেশেও ছড়িয়ে দিতে হবে। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে যাতে তৃণমূল মানুষেরা সেবা পায় সেজন্য ইউনিয়ন পর্যায়ে ই-সেবা কেন্দ্র খোলা হয়েছে। ২১ দিনব্যাপি প্রশিক্ষণের মাধ্যমে ‘মাস্টার ট্রেইনার’ সৃষ্টি করা হবে। তারা পরবর্তী সময়ে নতুন নতুন ট্রেইনার সৃষ্টি করবেন, যাদের মাধ্যমে হাজার মানুষ খুব সহজে ই-সেবা গ্রহণ করতে পারে। একটি ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যে পৌছাতে হবে। তিনি আরও বলেন, কুমিল্লা ১৮৪টি ই-সেবা কেন্দ্র রয়েছে। জেলা পর্যায়ে আইসিটি কমিটি আছে। সবকিছুর সমন্বয়ে দেখা যাবে আমরা একদিন কাগজ ছাড়াই ই-সেবার মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, কুমিল্লা অজিত গুহ কলেজের অধ্যক্ষ একেএম আলকাসুর রহমান ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর। জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জাহান। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১