সন্তান হত্যার চেষ্টার দায়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
Share
বাকপ্রতিবন্ধী শিশু সন্তানকে পদ্মায় ফেলে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন স্বামী তোফাজ্জেল হোসেন হাওলাদার। বুধবার এই মামলা করার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। ১০ দিন আগে গর্ভধারীনি মা শাহিনুর বেগম সন্তান তামান্নাকে পদ্মা নদীতে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি। মামলায় তার স্ত্রী শাহিনুর বেগম ছাড়াও স্ত্রী’র ভাই সোবাহান ও দুই বোন হেলেনা বেগম, সেলিনা বেগমকে আসামি করা হয়েছে। তোফাজ্জেল হোসেন হাওলাদার বলেন, আমার স্ত্রী শাহিনুর বেগম প্রায়ই তামান্নার সঙ্গে খারাপ ব্যাবহার করতো। গত ১৫ এপ্রিল সকালে আমি আমার অসুস্থ মাকে নিয়ে বরিশাল ডাক্তার দেখাতে যাই। এ সময় আমার স্ত্রী শাহিনুর বেগম আমার অবুঝ তিনটি বাচ্চাকে রুমের মধ্যে তালাবদ্ধ করে তামান্নাকে নিয়ে চলে যায়। এর পর থেকেই সে নিখোঁজ ছিলো। তিনি বলেন, ঘটনার দুই দিন পর গত ১৭ এপ্রিল একটি জাতীয় দৈনিকে, ‘পদ্মা থেকে ভাসমান অবস্থায় জীবিত শিশুকন্যা উদ্ধার’ শিরনামে সংবাদ প্রকাশিত হয়। খবর শুনে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাওরাকান্দি ফেরিঘাটে যাই। পত্রিকার সংবাদের সূত্র ধরে তামান্নাকে শনাক্ত করি। ঘাট এলাকার ইসলাম মোল্লার স্ত্রী মমতাজ বেগমের কাছ থেকে তামান্নাকে ওই দিন সন্ধ্যায় গৌরনদীতে নিয়ে আসি। পরবর্তীতে বাসায় ফিরে শাহিনুরকে চাপ প্রয়োগ করলে সে জানায় স্কুল থেকে ফেরার পথে তামান্না খেলতে খেলতে লঞ্চ থেকে পদ্মায় পড়ে যায়। গৌরনদী থনার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০