কালবৈশাখী ঝড়
Share
এফএনএস : তীব্র গরম আর প্রচণ্ড যানজটে ভোগার পর বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীতে শুরু হয় হঠাৎ কালবৈশাখী ঝড়। এরপরই নেমে আসে শাšির বৃষ্টি। আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ টেলিফোনে জানান, এ মৌসুমে কালবৈশাখী স্বাভাবিক ঘটনা। বর্ষণের ফলে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। টানা ৩দিন হরতালের পর বুধবার থেকেই রাজধানীবাসীর জীবন হয়ে উঠে কর্মচঞ্চল। যদিও সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীদের। আর ভ্যাপসা গরম এই নাকালত্বটাকে বাড়িয়ে দিয়েছে ভীষণ ভাবে। বৃষ্টিতে রাজধানীবাসীর মধ্যে একটু স্বস্তি ফিরে এলেও দুর্ভোগের অন্ত কোন অংশেই কম নয়। ইতোমধ্যে শাস্তিনগর, কাকরাইল, রোকেয়া স্মরণী, মালিবাগ, রায়েরবাগ, শনিরআখড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক সহ অলি-গলিতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সুয়্যারেজ লাইনে ত্র“টি থাকায় এ জলাবদ্ধতা দীর্ঘ সময় ধরে থাকে বলে জানা গেছে। মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তা-ঘাট ইতোমধ্যে যানশূণ্য হবার পথে। বিপাকে পড়েছে কর্মব্য¯ ঘরমুখো মানুষ। এদিকে বৃষ্টির সাথে তীব্র বাতাস থাকায় রাজধানীর অধিকাংশ এলাকাই এখন বিদ্যুৎ বিহীন। কোথাও কোথাও বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। এছাড়া বেশ কয়েকটি বজ্রপাতও পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১