১৮ দলীয় জোটের ১০টিরই অস্তিত্ব নেই কুমিল্লায় !
Share
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মধ্যে ১০টি দলের কোনো অস্তিত্ব নেই কুমিল্লায়। কুমিল্লায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট ছাড়াও অস্তিত্ব থাকা ৫ টি দলের কমিটি রয়েছে। তবে চোখে পড়ার মতো তাদের দলীয় কোনো কর্মকাণ্ড নেই। নেই কোনো দলীয় কার্যালয়। বিএনপি, জামাত, ইসলামী ঐক্য জোট,এলডিপি, কল্যাণপার্টির নেতৃবৃন্দ ছাড়া কুমিল্লার বাকি দলগুলোর কোনো নেতাকর্মীদেরকে মানুষ ঠিক মতো চিনেনও না। গত ১৮ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চারদলীয় জোটকে সম্প্রসারণ করে ‘১৮ দলীয় জোটের’ নাম ঘোষণা করেছেন। এর আগে গত ১২ মার্চ অনুষ্ঠিত ঢাকার মহাসমাবেশ থেকে জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। ১৯৯১ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে বিএনপির নেতৃত্বাধিন চারদলীয় জোট গঠন করা হয়। চারদলীয় জোটের শরিকদল গুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ জাতীয় পার্টি (নাজিউর রহমান)। নতুন যোগ হওয়া ১৪টি দল হলো- খেলাফত মজলিশ, জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাষাণী, ডেমোক্রেটিক লীগ এবং পিপলস লীগ। বিএনপি,জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী ঐক্য জোটের এর কুমিল্লায় ২টি করে রাজনৈতিক জেলা কমিটি রয়েছে। চলমান সরকার বিরোধী আন্দোলনে এই দু’টি দলের রয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি ও কর্মকাণ্ড। রয়েছে দলীয় কার্যালয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, জামায়াত ছাড়া মহাজোটের অন্য আর কাউকে চিনি না। ১৮ দলীয় জোটের নেতাদের সাথে তার এখনো কোনো যোগাযোগ বা আলোচনাও হয়নি বলে জানান। এ সব দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ করেনি। ১৮ দলীয় জোটের বৈঠক বা সভা কুমিল্লাতে এখনো হয়নি বলে জানান তিনি। একই কথা বললেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুস ছাত্তার। এলডিপি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খসরু বলেন, তার কমিটির সভাপতি ড. জমিরুল আক্তার। কুমিল্লায় বর্তমানে তাদের কোনো দলীয় কার্যালয় নেই বলে তিনি স্বীকার করেন। খেলাফত মজলিশ জেলা নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন শরাফত আলী। সাধারণ সম্পাদক আবদুল হক আমিনী। শাকতলার দারুল ইসলাম মাদ্রাসা ক্যাম্পাসে তাদের দলীয় কার্যালয় বলে জানান শরাফত আলী। জমিয়তে ওলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন শাহজালাল। সভাপতি বর্তমানে নিস্ক্রিয় রয়েছেন বলে জানান দলের যুগ্ম আহবায়ক সারওয়ার আলম ভূইয়া। তিনি নিজেও দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রিয় বলে জানান। ১৮ দলীয় জোট বর্হিভূত খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ জানে আলম জানান, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি তার খেলাফত আন্দোলনে যোগ দিয়েছেন। বর্তমানে জমিয়তে ওলামায়ে ইসলাম এর কুমিল্লায় দলীয় কোনো কার্যালয় নেই বলে জানিয়েছেন তিনি। মুসলীম লীগ এর জেলার দায়িত্ব পালন করছেন আবুল হোসেন মনির। কুমিল্লায় মুসলীম লীগের দলীয় কোনো কার্যালয় নেই। তেমন কোনো কর্মকাণ্ডও নেই। বাংলাদেশ কল্যাণ পার্টি জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন সহিদুর রহমান তামান্না। তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। দক্ষিণ চর্থায় তার বাসাতেই দলীয় কার্যালয় খোলা হয়েছে। তবে কোনো সাইন বোর্ড খুঁজে পাওয়া যায়নি। কুমিল্লা সিটি নির্বাচনের পর থেকেই তিনি দলীয় কাজে ঢাকায় অবস্থান করছেন বলে তার স্ত্রী জানিয়েছেন। দলের জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বে রয়েছেন শাহীনুর চৌধুরী। সেক্রেটারি নানা কারণে নিষ্ক্রিয় বলে তামান্না জানান। এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাষানী, ডেমোক্রেটিক লীগ এবং পিপলসলীগ দলগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গোয়েন্দা সংস্থাগুলো থেকেও এসব দলের বিষয়ে কোনো রকম তথ্য উপাত্ত পাওয়া যায়নি। ১৮ দলীয় জোট: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), মুফতি আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, মো. ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ, কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি, মেজর জেনারেল (অব.) মুহম্মদ ইবরাহিম নেতৃত্বাধীন বাংলাদেশে কল্যাণ পার্টি, শেখ শওকত হোসেনের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি, জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি, কামরুজ্জামান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ, শেখ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ন্যাপ (ভাসানী), আবদুল মোবিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক পার্টি, অলি আহাদের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ, মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ও গরিব নেওয়াজের নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস লীগ।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১