নতুন রেকর্ডের অপোড়ি ড়িড়ি
টানা ২৬টি খেলায় অপরাজিত থেকেছে ডর্টমুন্ড। বুন্ডেসলিগার ইতিহাসে এতো বড় সাফল্য আর কোনো কাব পায় নি কোনো দিন। এমন কি, জার্মান ফুটবলের পরাশক্তি বায়ার্ন মিউনিখ-ও একটানা কখনোই জিততে পারে নি এতগুলো ম্যাচ।
বুন্ডেসলিগার আর মাত্র দুটো খেলা আছে ডর্টমুন্ডএর সামনে। যদি এই দুটো খেলাই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৮১। যা হবে জার্মান ঘরোয়া ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ড।
এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট এর রেকর্ড হলো ৭৯। রেকর্ডের এ গৌরবটা আছে বায়ার্ন মিউনিখ-এর দখলে। জার্মান ফুটবল বোদ্ধারা বলছেন, ডর্টমুন্ড যেভাবে খেলছে তাতে বায়ার্নের রেকর্ডটা বোধহয় ভেঙেই যাবে।




