কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কমিটি জমা দেইনি-হাজী বাহার
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একটি আহবায়ক কমিটির নাম তালিকা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দিয়েছেন বলে গুঞ্জন থাকলেও তিনি কোন কমিটি বা তালিকা জমা দেন নি বলে জানিয়েছে। কমিটি হলে তিনি মহানগর কমিটিতে আহবায়ক পদে আগ্রহী বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানিয়েছেন। আর গুঞ্জনের এ কমিটিতে হাজী বাহারের দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বদ্বি কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খানের মেয়ে আনজুম সুলতানা সীমার নাম রাখায় বিষয়টি বেশ আলোচনার ঝড় তুলেছে।




