বরুড়ায় বিএনপির ৩ শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,গ্রেফতার ৫
Share
কুমিল্লার বরুড়ায় বিএনপির ডাকা হরতালের প্রথম দিনে ২ পুলিশ আহত হওয়ার ঘটনায় বরুড়া থানায় বিএনপির ৩ শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । জানা যায়, হরতালের প্রথম দিনে সরকারি হাসপাতালের সামনে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ঢিলের আঘাতে ইব্রাহিম খলিল ও আমির হোসেন নামের ২ কনেস্টেবল ও ছাত্র দলের ৪ কর্মী আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বরুড়া থানার এ এস আই মোঃ মমিনুল আজম বাদী হয়ে পৌর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক আলী আজ্জম , কবির পাটোয়ারী উপজেলা বিএনপির সহ সভাপতি ভবানীপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু , আবুল হাসেম , সাংগঠনিক সম্পাদক সৈয়দ জজিরুল হক স্বপন ,উপজেলা যুব দলের সভাপতি মফিজুল ইসলাম , সাধারন সম্পাদক ও পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী ছাত্র দলের প্রধান সম্মনয়কারী মানিক সহ ৪৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০/৩০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে । পুলিশ রবিবার রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল বাসার , যুবদল নেতা সবুজ মিয়া , ৩নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক , শহিদ উল্লাহ , যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ মিয়া , কামরুল কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে । এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এড খায়রুল এনাম খান তৌফিক বলেছেন, বিএনরি সিনিয়র নেতৃবৃন্দ এ অনাকাঙ্খিত ঘটনায় সময় ছিলেন না। বিনা উস্কানিতে পুলিশ পিকেটারদের মিছিলে বাধা দিলে কে বা কারা ঢিল ছুঁড়ে এতে দু’জন পুলিশসহ বিএনপির ৪জন কর্মী আহত হয়।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • ঢেঁড়স ক্ষেতে অজ্ঞাত শিশু!
  • বুড়িচংয়ে অস্ত্রধারী ডাকাত গ্রেফতার
  • বরুড়ায় দেশীয় ফলজ উৎসব
  • স্বস্তিতে কুমিল্লার বিনিয়োগকারীরা
  • বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভা
  • গরমে কুমিল্লায় বেড়েছে ফ্রিজ ও ফ্যান বিক্রি
  • বুড়িচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
  • নাঙ্গলকোট সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত
  • উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি বিতরণ শুরু
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০