কুমিল্লার ব্যাংকগুলোয় লেনদেন কমেছে
মনির হোসেন
প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে গতকাল সোমবার কুমিল্লা মহানগরীর বিভিন্ন ব্যাংক গুলোতে গ্রাহক উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। ব্যাংক গুলোয় লেনদেনও হয়েছে কম। কুমিল্লার কয়েকটি ব্যাংক ঘুরে এ তথ্য জানা গেছে। পাশাপাশি জেলা শেয়ার হাউজগুলোতে অন্যদিনের চেয়ে লেনদেন হয়েছে অনেক ভালো। কয়েকটি ব্যাংকে গিয়ে দেখা গেছে,নিরাপত্তার কারনে সামনে ফটক বন্ধ রাখা হয়েছে। তবে গ্রাহকদের জন্য পেছনের ফটক খোলা ছিল। কুমিল্লার ব্যাংক গুলোর কয়েক জন শাখার ব্যবস্থাপকরা জানান, হরতালের কারণে গ্রাহক ইটস্থিতি কম ছিল। একেবারেই লেনদেন হয়নি তা বলা যাবে না,তবে অন্যান্য দিনের চেয়ে কম হয়েছে।
জানা যায়,গতকাল হরতালে দ্বিতীয় দিনে বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা প্রশাসনিক নির্দেশে নির্দিষ্ট সময়ের আগে ব্যাংকে প্রবেশ করেন। ব্যাংকে নিয়মিত কার্যক্রম হলেও নতুন করে কোনো কাজ হয়নি। নতুন হিসাব খোলা,ঋণ অনুমোদন এসব কার্যক্রম একেবারেই হয়নি।




