অভিনব প্রতারণায় টাকা খুইয়েছেন সাবেক ইউপি সদস্য
মোঃ মিজানুর রহমান
অভিনব প্রতারণার শিকার হয়ে টাকা খুইয়েছেন সাবেক এক ইউনিয়ন পরিষদের সদস্য। গতকাল সোমবার হরতাল চলাকালে মহানগরের শাসনগাছা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা জজকোর্টের এডভোকেট মোঃ আবুল হাসেম জানান, মামলা সংক্রান্ত কাজে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের তিনবার নির্বাচিত ইউপি সদস্য মোঃ ইদ্রিস মিয়া (৬০) গতকাল সোমবার হরতাল চলাকালে সকাল ১১টায় শাসনগাছা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে কয়েক যুবক তাকে বলে মুরুব্বী সামনে দেহ তল্লাশী চলছে আপনার নিকট টাকা পয়সা যা আছে তা আমাদের কাছে দিয়ে দেন। আমরা কাগজ পেছিয়ে আপনাকে ফেরত দেব। তিনি সরল বিশ্বাসে তাঁর নিকট থাকা ৯শ টাকা তাদের হাতে তুলে দেন। এ সময় যুবকরা তাকে কয়েক টুকরো ছেড়া বইয়ের পাতা ভাজ করে দিয়ে বলে এর ভিতর আপনার দেয়া টাকা রয়েছে। এবার আপনি চলে যান টাকা আর কেহ খুজে পাবেনা। তারপর ইদ্রিস মিয়া সেখান থেকে রিকশায় চড়ে ফৌজদারী চৌমুহনীতে এসে রিকশা ভাড়া দিতে গিয়ে দেখেন পেছিয়ে দেয়া কাগজের মধ্যে কোন টাকা নেই। তারপর তিনি চরম বেকায়দায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এতে লোকজন জড়ো হলে তিনি এ ঘটনার কথা উপস্থিত লোকজনকে জানান। তার বাড়ী দাউদকান্দি উপজেলার আওটিয়া খোলা গ্রামে বলে।




