তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হবে-হাজী বাহার
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে হবে। সরকার এ লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে এ কর্মসূচির বেশকিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০২১ সালের মধ্যে সরকার সকল প্রকল্পের শতভাগ বাস্তবায়ন দেখতে চায়। এজন্য তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। গলিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ-ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান, কুমিল্লা অজিহ গুহ কলেজের অধ্যক্ষ আলকাছুর রহমান, ইঞ্জিনিয়ার সফিকুর রহমান প্রমুখ।
তিনি কৃষকদের ভর্তুকি যথাযথভাবে প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেন।
সভায় এক পর্যায়ে তিনি গলিয়ারা রাধাকৃষ্ণ মন্দিরের জঙ্গলপুর বড় মসজিদের জন্য ১০ হাজার টাকা করে ৩৬ হাজার টাকার চেক বিতরণ করেন।




