কুমিল্লা ট্রাক মালিক সমিতির আঞ্চলিক কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান পরিবহন মালিক সমিতি (রেজি নং চট্টŅ২৫২৬) এর আলেখারচর বিশ্বরোড আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুর আহাম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে তরুন ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান মালিক সমিতি গত ১৭ এপ্রিল ওই কমিটির অনুমোদন দেন। এক বছর মেয়াদী ওই কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মোঃ জহিরুল কবির, মোঃ মোজাম্মেল হোসেন মেতু, যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া, ক্যাশিয়ার হাজী মোঃ তাজুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, লাইন সম্পাদক মোঃ আমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল মালেক, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, কার্যকরী সদস্যরা হলেন মোঃ শেখ সাদী, মোঃ জালাল হোসেন, মোঃ আঃ লতিফ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ খোরশেদ মিয়া, মোঃ তোফায়েল।




